চট্টগ্রামের ফটিকছড়িতে আগুনে পুড়ে আলী হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) বিকালে উপজেলার নানুপুর ইউনিয়নের মাইজভাণ্ডার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন মুন্সিগঞ্জের রানীগাঁও ইউনিয়নের বারহাট্টার বাসিন্দা। সে এলাকায় দিন মজুরের কাজ করতো।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মাইজভাণ্ডার এলাকায় জনৈক নাজিম উদ্দিনের ভাড়া কলোনীতে আগুন লাগলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালালেও ফটিকছড়ি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তখন নিজের কক্ষে অবস্থান করছিল আলী হোসেন। বাঁচার জন্য ঘরের ছাদ উঠে লাফ দিলেও আগুন পুড়ে মারা যায় সে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ ডলার ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে পুড়ে আলী হোসেন নামে এক যুবক মুত্যুবরণ করেছে। দুইটি ইউনিট দীর্ঘ সময় কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
