মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ভোট দেওয়া জনগণের গনতান্ত্রিক অধিকার : রাঙ্গামাটি জেলা প্রশাসক

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটি জেলা প্রশাসক মো: মোশারফ হোসেন খান বলেন, কাপ্তাই উপজেলায়  প্রতিদ্বন্ধিতা প্রার্থীগণের মধ্যে যেই সৌহার্দপূর্ণ পরিবেশ আছে, সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। ভোট দেওয়া জনগণের গনতান্ত্রিক অধিকার  তাই জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে আসে তাই প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এবং প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করবেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। 

তিনি বুধবার(১৫ মে) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আগামী ২১ মে অনুষ্ঠিতব্য ৬ষ্ট  কাপ্তাই উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, হেডম্যান, কারবারি, নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থী, গণমাধ্যমকর্মী এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়কালে একথা বলেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো মহিউদ্দিন এর সভাপতিত্বে উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার এর সঞ্চালনায়  এ সময়  রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম,  ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় পর্যায়ে  দায়িত্বপ্রাপ্ত   রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মো: সাইফুল ইসলাম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হোসেন, কাপ্তাই ৪১ বিজিবির মেডিকেল অফিসার মেজর আশিকুজ্জান, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু সাইফুল ইসলাম সহ জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, হেডম্যান, কারবারি, নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থী, গণমাধ্যমকর্মী এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রতিদ্বন্দি চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী , মো: নাছির উদ্দীন ও  সুব্রত বিকাশ তনচংগ্যা এবং  মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারহানা আহমেদ পপি ও বিউটি হোসেন   তাদের বক্তব্যে একটি সহিংসমুক্ত, সুষ্ঠু, নিরপেক্ষ এবং আন্তরিক পরিবেশে নির্বাচন হবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তাঁরা সকলেই বলেন, এই পর্যন্ত কাপ্তাই উপজেলায় একটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। অপরদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী চাষী কামাল অভিযোগ করেন, কোথাও কোথাও তাঁর পোস্টার ছিড়ে ফেলে দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই  উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক,  ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা এবং ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: সরোয়ার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

আরও পড়ুন

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...