বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কর্ণফুলীর জুলধা বিদ্যুৎ কেন্দ্রে দিন-দুপুরে চুরি করতে গিয়ে যুবক আটক, পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার জুলধা বিদ্যুৎ কেন্দ্র এলাকার অভ্যন্তরে প্রবেশ করে চুরি করার সময় হাতেনাতে এক যুবক কে আটক করেছে সিকিউরিটি গার্ডের সদস্যরা। 

রোববার (৫ মে) দুপুর ১টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর ১নং ওয়ার্ডে অবস্থিত জুলধা বিদ্যুৎ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিদ্যুৎ কেন্দ্রটির এডমিন ম্যানেজার জুলফিকার এম শাহাবুল হুদা।

তিনি জানান, ‘নিরাপত্তা বেষ্টনি ভেদ করে ভেতরে প্রবেশ করে চুরি করার সময় এক চোরকে আটক করে গার্ড সদস্যরা। পরে স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে। মামলা করা হচ্ছে।’

একই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জহির হোসেন।

জানা যায়, আটককৃত চোর একই এলাকার ফেরদৌস ড্রাইভারের ছেলে মো. হাসান (১৮)।

তাকে আটকের পর বিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি গার্ডের সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে তিনি আরো কয়েজনের নাম প্রকাশ করেছেন। তারা হলেন-জুলধা ডাঙ্গারচর এলাকার কবির আহমদ, মো. পারভেজ, গিয়াস উদ্দিন ও কালু।

বিদ্যুৎ কেন্দ্র ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ কেন্দ্রটিতে স্থানীয় সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা চুরি করে আসছেন। ইতিপূর্বে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কর্ণফুলী থানায় একাধিকবার জিডি ও অভিযোগ করেছেন। মাঝেমধ্যে পুলিশ টহলে আসলে কয়েকদিন চুরি কমে, কিছুদিন পর আবারও চোরের উৎপাত শুরু হয়।

সিকিউরিটি গার্ড ইনচার্জ গোলাম রাব্বানী বলেন, ‘এর আগেও বিদ্যুৎ কেন্দ্রের নাইট গার্ড ফখরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছিলেন। আদালতে মামলাটি চললাম। আজকে আবারো দিন দুপুরে চুরি করতে গেলে ধরা পড়ে চোর।’

কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেন জানান, ‘এ বিষয়ে জুলধা বিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষ থানায় মামলা দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ...

আরও পড়ুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে ৫৭৮.৬০ টন চাল জব্দ করেছে...

গর্জনিয়ায় মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা...

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ...

সেনাবাহিনীর সহায়তায় আলীকদমে হাম-রুবেলা টিকাদান

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন মায়ানমার সীমান্তবর্তী পাহাড় ভাঙা পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের সার্বিক তত্ত্বাবধান, নিরাপত্তা সহায়তা ও সমন্বয়ে সফলভাবে...