বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মিনি ট্রাক – সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত ১ ,আহত ৩

ইমতিয়াজ ফয়সাল ; চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন।

রবিবার ( ৫ মে ) সকাল ৮ টার দিকে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়াস্থ বদুরপাড়া এলাকায় সড়ক ভবনের সামনে ঘটনাটি ঘটে।

স্থানীয় ও প্রত‍্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮ টার দিকে চট্টগ্রামমুখী সিএনজির সাথে কক্সবাজারগামী মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকসার সামনের সিটেবসা এক ব‍্যক্তি মারা যায়। নিহত ব‍্যক্তি আনোয়ারা উপজেলার বারখাইন এলাকার মৃত আলী আহমদের পুত্র পেঁচু মিয়া ( ৬৫ )। সে কাঞ্চননগর এলাকায় একটি ইট ভাটায় কাজ করত।

আহতরা হলেন, সিএনজি অটো রিকসার ড্রাইভার আবুল কালাম। তার বাড়ী দোহাজারী পৌরসভার চাগাচর এলাকায়। সে বিজিসি ট্রাষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আলিফ নামে অপর এক যাত্রীকে বিজিসি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। প্রতিবেদন লিখা পর্যন্ত তার ঠিকানা পাওয়া যায়নি।

দোহাজারী হাইওয়ে পুলিশের এস আই শহীদুল ইসলাম জানান, সকাল আনুমানিক ৮ টার দিকে দূর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। গাড়ী থেকে এক ব‍্যক্তিকে নিহত অবস্থায় উদ্ধার করি। আহতদের উদ্ধার করে প্রথমে বিজিসি ট্রাষ্ট মেডিকেলে ভর্তি করি। সেখানে অবস্থার অবনতি ঘটলে সিএনজি ড্রাইভার আবুল কালামকে কর্তব‍্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক মোহাম্মদ আবু কাউছার জানান, বরিশাল-ড ১১-০২৩৪ মিনিবাস ও নাম্বার বিহীন অনটেস্ট সিএনজি অটোরিকশাটি আটক করে থানায় নিয়ে আসে। এঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...