সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

কর্ণফুলীতে যাত্রা শুরু করল রেস্টুরেন্ট ‘কর্ণফুলী ফুড জোন’

উপজেলা প্রতিনিধি

চট্টগ্রামে কর্ণফুলীর ফকিরনীর হাটে শুরু হলো ‘কর্ণফুলী ফুড জোন’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা। এটি উপজেলার প্রথম আধুনিক রেস্টুরেন্ট।

বৃহস্পতিবার (০২ মে) সকালে বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম (দিদার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রেস্টুরেন্টের।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দীন হায়দারসহ আরও অনেকে।

এই রেস্টুরেন্টের উদ্যোক্তা লিয়াকত আলী করিম ও সোহেল মোহাম্মদ হাবিবুল্লাহ্ বলেন,সুসজ্জিত পরিবেশে বৈচিত্র্যময় খাবারের সম্ভার পাওয়া যাবে নতুন এ রেস্টুরেন্টটিতে। ‘কর্ণফুলী ফুড জোনে খাবারের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করে অতিথিদের সেবা প্রদান করা হবে। অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এইখানে সেবার পরিধি বৃদ্ধি পাবে।

তারা আরও জানান, আধুনিক ডিজাইনে সাজানো এ রেস্টুরেন্টে ২০০ জন একসঙ্গে লাঞ্চ ও ডিনার করতে পারবেন। থাই, চাইনিজ ও বাংলা খাবারের পদ থাকছে শুরুতে। পর্যায়ক্রমে বাড়বে পদের সংখ্যাও। রেস্টুরেন্টের অতিথিদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে কিডস জোন, সেলফি জোন, জুসবার, আইসক্রিম পার্লার, লাইভ কিচেন, ২০ আসনের কনফারেন্স হল,২০ আসনের প্রাইভেট ডাইনিং ইত্যাদি। বিভিন্ন কর্পোরেট প্রোগ্রাম বা ফ্যামিলি পার্টির জন্য রয়েছে আলাদা হলরুম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস,...

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নরওয়েভিত্তিক মোবাইল অপারেটর...

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে...

ফটিকছড়িতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের চারাবটতল এলাকা থেকে প্রায়...

লোহাগাড়ায় অনলাইন জুয়ায় টাকা হারিয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে...

বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে আটকা পড়লো মেছো বাঘ

বোয়ালখালীতে এক গৃহস্থের মুরগি ঘরে ঢুকে আটকা পড়েছে বিলুপ্ত...

আরও পড়ুন

ফটিকছড়িতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের চারাবটতল এলাকা থেকে প্রায় ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৩ এপ্রিল) ভোরে স্থানীয়দের কাছ...

লোহাগাড়ায় অনলাইন জুয়ায় টাকা হারিয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অনলাইন জুয়ার আসক্তি ও আর্থিক চাপের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে...

বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে আটকা পড়লো মেছো বাঘ

বোয়ালখালীতে এক গৃহস্থের মুরগি ঘরে ঢুকে আটকা পড়েছে বিলুপ্ত প্রজাতির একটি মেছো বাঘ।সোমবার (১২ এপ্রিল) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ওহিদুল ইসলামের...

অসুস্থ স্বামীকে নিয়ে সোনালী দাসের মানবেতর জীবনযাপন 

অসুস্থ স্বামীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন চট্টগ্রামের বোয়ালখালীর সোনালী দাস। দীর্ঘদিনেও তার ভাগ্যে জোটেনি সরকারিভাবে কোনো সাহায্য-সহায়তা। অর্ধাহার-অনাহারে দিন কাটছে পরিবারটির। খোঁজ নিয়ে জানা...