বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চন্দনাইশে উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ইমতিয়াজ ফয়সাল ; চন্দনাইশ প্রতিনিধি

আগামী ২৯ মে অনুষ্ঠেয় তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন জমা দানের শেষ দিনে চট্টগ্রামের চন্দনাইশে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জনসহ মোট ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন: চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদ্য পদত্যাগকৃত সদস্য আবু আহমেদ চৌধুরী জুনু, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা ফারুকী , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী সাবেক ইউপি চেয়ারম্যান (জোয়ারা ইউপি) আওয়ামী লীগ সমর্থক আহমদ হোসেন, পদ্মা ব্যাংকের ঋণ নিয়ে বহুল আলোচিত জেসিকা গ্রুপ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমদ।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, একরামুল হোসেন চৌধুরী ও রুপম দেব।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ নেত্রী খালেদা আক্তার।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রাকিবুজ্জামান (রেণু) প্রার্থীদের অনলাইনে মনোনয়ন জমা দানের বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

আরও পড়ুন

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...