শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

খাগড়াছড়ি তিন উপজেলায় প্রতীক পেলেন যারা

শংকর চৌধুরী, খাগড়াছড়ি

ষষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের পার্বত্য জেলা খাগড়াছড়ির তিন উপজেলার চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জেলা রির্টানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জোনায়েদ কবির সোহাগ।

খাগড়াছড়ি সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জনেই আনারস প্রতীক চাওয়ায় লটারীতে ধারাবাহিক ভাবে তাদের পছন্দের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এতে খাগড়াছড়ি সদর উপজেলায় চেয়ারম্যান পদে মো. দিদারুল আলম পেয়েছেন, (আনারস), আকতার হোসেন (মোটর সাইকেল), জ্ঞান রঞ্জন ত্রিপুরা (কই মাছ), সুশীল জীবন ত্রিপুরা (টেলিফোন) সন্তোষিত চাকমা বকুল (দোয়াত কলম) ও জাতীয় পার্টির পার্থী মো. নজরুল ইসলাম (লাঙ্গল) প্রতীক বরাদ্দ পান।

ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ক্যউচিং মারমা (তালা), শাহাব উদ্দিন সরকার (টিউবওয়েল), মো. এরশাদ হোসেন (চশমা), মো. আসাদ উল্লাহ (বই), মো. আবু হানিফ (টিয়াপাখি) এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে কল্যাণী ত্রিপুরা (কলস) নিউসা মগ (প্রজাপতি) ও নিপু ত্রিপুরা পেয়েছে (ফুটবল) মার্কা।

পরে, চেয়ারম্যান প্রার্থীরা তাদের পছন্দের প্রতীক নিয়ে নিজ নিজ এলাকায় দুপুরের পর জনসংযোগ করতে মাঠে নামেন। দুপুরে খাগড়াছড়ি শহরের নারিকেল বাগান এলাকায় (আনারস) প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করার পর পৌর টাউন হলে স্থাপিত জাতীয় চার নেতা ও জাতির পিতা বঙ্গববন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আনারস প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন, চেয়ারম্যান প্রার্থী মো. দিদারুল আলম।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর চেয়ারম্যান প্রার্থী মো. আকতার হোসেন (মোটর সাইকেল) ও অন্যান্য প্রার্থীরাও সর্মথকদের নিয়ে শহরে শোডাউন দিয়ে প্রচারণা করে জেলা প্রশাসক কার্যালয় থেকে পিরতে দেখা গেছে।

এদিকে দীঘিনাল উপজেলায় চেয়ারম্যান পদে লটারির মাধ্যমে দুই জনের মধ্যে ধর্ম জ্যোতি চাকমা পেয়েছে (মোটর সাইকেল) আর বর্তমান চেয়ারম্যান মো. কাশেম (আনারস) মার্কা পেয়েছে। ভাইস চেয়ারম্যান পদে মো. মোস্তফা কামাল (টিউবওয়েল) মো. সোলাইমান (টিয়াপাখি) ও সুসময় চাকমা পেয়েছে (চশমা) মার্কা।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে দুই নারী প্রার্থীর মধ্যে বিলকিস বেগম পেয়েছে (প্রজাপতি) আর সীমা দেওয়ান বরাদ্দ পেয়েছে (কলস) মার্কা।

আর ভারত সীমান্তবর্তী পানছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে, মিটন চাকমা (আনারস), চন্দ্র দেব চাকমা পেয়েছে (কাপ-পিরিচ) মার্কা। ভাইস চেয়ারম্যান পদে, মো.লোকমান হোসেন (বৈদ্যুতিক ভাল্ব), জয়নাথ দেব (তালা), সৈকত চাকমা (টিউবওয়েল), কিরন ত্রিপুরা (চশমা)। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে দুই নারী প্রার্থীর মধ্যে সুজাতা চাকমা পেয়েছে (কলস) আর মনিতা ত্রিপুরা পেয়েছে (ফুটবল) প্রতীক।

সব মিলিয়ে দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি সদর ও অপর দুই উপজেলা পারছড়ি ও দীঘিনালায় চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৭ নারী সহ মোট ২৭ জন প্রার্থী প্রতিদন্ধীতা করছে।

উল্লেখ্য ষষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে আগামী ১৯ মে রাত ৮ টায় প্রচার প্রচারণা শেষ হবে আর ২১ মে সকাল ৮ থেকে ভোট গ্রহণ হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

আরও পড়ুন

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...