বুধবার, ৫ আগস্ট ২০২৬

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের ভারুয়াখালীতে র‌্যাবের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে বায়তুল্লাহ খুলু (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের এক সদস্যসহ তিনজন আহত হয়েছে।

গতকাল সোমবার (৩০ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে ভারুয়াখালী ইউনিয়নের মুরাপাড়ায় এই ঘটনা ঘটে।

এ সময় অভিযান চালিয়ে সন্ত্রাসী বাহিনীর প্রধান মোহাম্মদ ফরহাদ ওরফে শেরে ফরহাদকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিহত বায়তুল্লাহ খুলু ভারুয়াখালী এলাকার ছৈয়দুল হকের ছেলে এবং পেশায় একজন কৃষক।

আহতরা হলেন- র‌্যাবের এএসআই মোহাম্মদ সরওয়ার, ভারুয়াখালী ইউনিয়নের চৌধুরী পাড়ার আব্দুর রশিদের ছেলে শফি উল্লাহ (৪০) ও একই এলাকার বদরুল হক মিয়ার ছেলে মো. সায়মান (২০)।

গ্রেপ্তার মোহাম্মদ ফরহাদ ওরফে শেরে ফরহাদ ভারুয়াখালী ইউনিয়নের ঘোনার পাড়ার মৃত সিরাজুল হকের ছেলে।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, সোমবার বিকালে ভারুয়াখালী ইউনিয়নের মুরাপাড়ায় এনজিও কর্মকর্তা মাসুদ চৌধুরী ক্ষুদ্র ঋণের কিস্তির টাকা সংগ্রহ করতে যান। এসময় মোহাম্মদ ফরহাদের নেতৃত্বে পাঁচ থেকে ছয় জনের একদল সন্ত্রাসী তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে তাকে মুরাপাড়া সংলগ্ন পাহাড়ী এলাকায় জিম্মি করে মুক্তিপণ দাবি করেন। ঘটনা জানার পর র‌্যাবের একটি দল অপহৃত এনজিও কর্মকর্তাকে উদ্ধারে অভিযান চালায়। এক পর্যায়ে পাহাড়ী এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানা ঘিরে ফেললে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলিবর্ষণ শুরু করেন তারা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, সন্ত্রাসীদের ছোড়া গুলিতে র‌্যাবের এক সদস্যসহ তিনজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

সাজ্জাদ হোসেন বলেন, গোলাগুলির খবরে র‌্যাবের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জড়িতদের গ্রেপ্তার সাড়াশী অভিযান শুরু করে। এক পর্যায়ে পাহাড়ী এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় সন্ত্রাসী বাহিনীর প্রধান মোহাম্মদ ফরহাদকে একটি শর্টগানসহ গ্রেপ্তার করা হয়। তিনি এখন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরে ঘটনাস্থল থেকে হাত বাধা অবস্থায় এনজিও কর্মকর্তা মাসুদ চৌধুরীকে উদ্ধার করা হয় বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...