রবিবার, ২৮ জুন ২০২৬

রামগড়ে শহিদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন কাদের বীর উত্তমের শাহাদাৎ বার্ষিকী পালিত

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তমের ৫৩তম শাহাদাৎ বার্ষিকী।

১৯৭১ সালেরর ২৭ এপ্রিল মহালছড়িতে পাকহানাদারবাহিনী ও তাদের সহযোগিবাহিনীর সাথে এক প্রচন্ড সম্মুখযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফতাবুল কাদের বীরউত্তম শাহাদৎবরণ করেন।

এ উপলক্ষ্যে শনিবার সকালে রামগড় কেন্দ্রীয় কবরস্থানে বীর শহীদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, জিয়ারত ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয় ।

রামগড়স্থ শহীদ ক্যাপ্টেন কাদের বীরউত্তম বিদ্যা নিকেতনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংপ্রু চৌধুরি, সহ-সভাপতি ও সাংবাদিক মো. নিজাম ঊদ্দিন লাভলু, রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও শিক্ষক মো: বাহার উদ্দিন, সাংবাদিক মো: মোজাম্মেল হোসেন, স্কুলের শিক্ষক মো: আনিসুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন রামগড় কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা আক্তার হোসাইন। এছাড়া উপজেলার বলিপাড়া ইসলামিয়া কাসেমুল উলূম মাদ্রাসা ও এতিমখানায় কোরআনে খতম, বাদ জোহর মাদ্রাসার পরিচালক মাওলানা ক্বারী নূর হোসাইনের পরিচালনায় বিশেষ দোয়া এবং সবশেষে এতিম শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। রোববার সকালে শহীদ ক্যাপ্টেন কাদের বীরউত্তম বিদ্যা নিকেতনে এ বীর শহীদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...