সোমবার, ২৫ মে ২০২৬

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে প্রাণ গেল গৃহবধূর

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণে এক গৃহবধূ নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে দলছুট বন্যহাতির আক্রমণে এ গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিহত গৃহবধূ জমিলা বেগম (৩৫) চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ রিংভং ছগিরশাহকাটা গ্রামের শাহ আলমের স্ত্রী।

এ তথ্য নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন। তিনি জানান, ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে বিনা অনুমতিতে যেকোন মানুষের প্রবেশ নিষেধ। সেখানে কেউ প্রবেশ করলে বন্যপ্রাণীর আক্রমণের শিকার হতে পারে মর্মে একাধিক স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড টাঙানো ছাড়াও বেশকটি সচেতনতামূলক সভাও করা হয়েছে। এরপরও অনুমতি ছাড়াই গাছ চুরি বা লাকড়ি সংগ্রহ করতে বিভিন্ন বিভিন্ন বয়সী নারী-পুরুষ প্রবেশ করে। মাঝেমধ্যে বন্যপ্রাণীর আক্রমণে হতাহতের ঘটনা ঘটলেও ওই অভয়ারণ্যে মানুষের প্রবেশ বন্ধ করা যাচ্ছে না।

তিনি আরও জানান, মঙ্গলবার দরিদ্র পরিবারের গৃহবধু জমিলা বন্যপ্রাণী অভয়ারণ্যে লাকড়ি সংগ্রহ করতে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে দলছুট হাতির আক্রমণে তিনি মারা যান। জমিলা বেগমের মরদেহ তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় জিডি ছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

মিনায় মুসল্লিদের জড়ো হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজের মূল...

এবছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন ৪ বাংলাদেশি 

বিশ্বের মানুষের কাছে পবিত্র ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি...

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে...

আরও পড়ুন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

মিনায় মুসল্লিদের জড়ো হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ। হজের অংশ হিসেবে মুসল্লিরা মিনা, আরাফাত ময়দান, মুজদালিফা ও মক্কায় ৮...

এবছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন ৪ বাংলাদেশি 

বিশ্বের মানুষের কাছে পবিত্র ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি বছরও বাংলাসহ ৫০টি ভাষায় পবিত্র হজের খুতবার অনুবাদ সম্প্রচার করা হবে। এ নিয়ে টানা সপ্তম...

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, এটি একটি মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি। এই...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই স্বেচ্ছাসেবক দল নেতাসহ গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতারা হলেন- মহিউদ্দিন...