সোমবার, ২৯ জুন ২০২৬

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ এবং মহড়া ‘কারাত-২০২৪’ উদ্বোধন

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশ নৌবাহিনী এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ ও মহড়া ‘Cooperation Afloat Readiness and Training (CARAT)- 2024’ এর উদ্বোধনী অনুষ্ঠান সোমবার (২২-০৪-২০২৪) চট্টগ্রামের বানৌজা ঈসাখানস্থ স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিকস (এসএমডব্লিউটি) এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিটসহ মহড়ায় অংশগ্রহণকারী বাংলাদেশ নৌবাহিনী এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জাহাজসমূহের অধিনায়কগণ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে কমান্ডার বিএন ফ্লিট এর সার্বিক ব্যবস্থাপনায় Exercise CARAT-2024 বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে ২২ এপ্রিল হতে ০২ মে ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং স্পেশাল ফোর্স সোয়াডস্ অংশগ্রহণ করবে।

যৌথ এ প্রশিক্ষণ ও মহড়ায় Maritime Domain Awarness (MDA) এবং Women, Peace and Security (WPS) এর উপর সেমিনার অনুষ্ঠিত হবে।

এছাড়া মার্কিন নৌবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর সদস্যবৃন্দের মধ্যে মেরিটাইম এভিয়েশন, সাইবার অপারেশন, মেডিক্যাল ও ডাইভিংসহ নৌ যুদ্ধ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর Subject Matter Expert Exchange (SMEE) এর আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এ মহড়ার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নের পাশাপাশি উভয় দেশের নৌবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তির উপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করা সম্ভব হবে। যৌথ এ প্রশিক্ষণ মহড়াটি আগামী ০২ মে ২০২৪ তারিখ সমাপ্ত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ...

কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার...

চুনতি রেঞ্জে হাতির আক্রমণে খাদে পড়ে আহত শ্রমিক

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের...

চট্টগ্রামের সাতকানিয়া নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল পুকুরে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫)...

আরও পড়ুন

চুনতি রেঞ্জে হাতির আক্রমণে খাদে পড়ে আহত শ্রমিক

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের চুনতি রেঞ্জের আজিজনগর বনবিটে বাগান সৃজনের কাজ করার সময় বন্যহাতির আক্রমণে ফিরোজ আহামদ (৬৮) নামে...

চট্টগ্রামের সাতকানিয়া নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল পুকুরে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর...

রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন

রাউজানে জেঠাতো ভাইয়ের হাতে মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর নামে ৩৭ বছর বয়সী এক যুবক খুন হয়েছেন বলে জানা গেছে।রবিবার (২৮ জুন) দিবাগত রাত ২টায়...

সাতকানিয়ায় অপহরণের পর ব্রিজের নিচে ফেলে যাওয়া যুবকের মৃত্যু

সাতকানিয়া উপজেলার এক যুবককে অপহরণের পর  মারধর করে রক্তাক্ত অবস্থায় বান্দরবানের একটি ব্রিজের নিচে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর...