রবিবার, ১৬ আগস্ট ২০২৬

চট্টগ্রামের দ্বিতীয় ধাপে চার উপজেলায় ৩২ প্রার্থীর মনোনয়নপত্র জমা

রাউজান ও রাঙ্গুনীয়া উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী

সিনিয়র রিপোর্টার

চট্টগ্রামে দ্বিতীয় ধাপে চার উপজেলা নির্বাচনে (ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনীয়া) চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান তিন পদে মোট ৩২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

২১ এপ্রিল রবিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে চট্টগ্রাম জেলা ও স্ব স্ব উপজেলা নির্বাচন কার্যালয়ে তারা এসব মনোনয়নপত্র জমা দেন।

চট্টগ্রামের চার উপজেলার মধ্যে রাউজান উপজেলায় এবারও চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী।

তাঁরা হলেন-চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান পদে নুর মোহাম্মদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুবিনা ইয়াছমিন রুজি। তাঁদের বিরুদ্ধে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী নেই।

রাঙ্গুনীয়া উপজেলায়ও চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী। চেয়ারম্যান পদে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবুল কাশেম চিশতী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হোসেন আরা বেগমের প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী নেই। তবে এই উপজেলার ভাইস চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন-ওমর ফারুক, খায়রুল বশর, মো. আব্দুল মান্নান ও শেখর বিশ্বাস।

ফটিকছড়ি উপজেলায় তিনটি পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে দুই প্রার্থী হলেন-ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরী ও বখতেয়ার সাঈদ। পাঁচ ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন-আনোয়ারুল হক, ছালামত উল্লাহ, জসিম উদ্দিন, নাজীম উদ্দীন ছিদ্দিকী ও সৈয়দ জাহেদ উল্লাহ কুরাইশী। দুই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন- জেবুন্নাহার ও শারমীন আক্তার।

হাটহাজারী উপজেলায় তিনটি পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাঁচ চেয়ারম্যান প্রার্থীরা হলেন-বর্তমান উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, ইউনুস গণি চৌধুরী, জসীম উদ্দিন শাহ, মো. সোহরাব হোসেন চৌধুরী নোমান ও মো. নুর খান।

পাঁচ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন-অশোক কুমার নাথ, এম এ খালেদ চৌধুরী, মো, আশরাফ উদ্দিন জীবন, মো. নাজমুল হুদা ও মো. নুরুল আবছার। চার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন-বিবি ফাতেমা শিল্পী, মোক্তার বেগম, শারমীন আক্তার ও সাজেদা বেগম।

এ প্রসঙ্গে নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক বলেন, চট্টগ্রামের চার উপজেলার তিনটি পদে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী মঙ্গলবার এসব পদ প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই-বাছাই করা হবে।

তফসিল অনুযায়ী আগামী ২২ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার ও ২৩ এপ্রিল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৪ থেকে ২৬ এপ্রিলের মধ্যে বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল। ৩০ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ ২ মে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...