শনিবার, ১৩ জুন ২০২৬

আমার পিতা কখনো দেশ ছেড়ে পালায়নি, আমিও পালাবো না: অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও অর্থপ্রতিমন্ত্রী বেগম ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, ‘আমরা সকলে মিলে দেশকে এগিয়ে নেবো। আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনাদের সেবা করে যাবো। মঞ্চে বসা আপনাদের মাঝে আমি আমার প্রয়াত পিতাকে দেখতে পাচ্ছি। অনেকেই এখানে আছেন যারা আমার পিতার সহকর্মী ছিলেন।’

শনিবার (২০ এপ্রিল ) সন্ধ্যায় আনোয়ারা চাতরী চৌমুহনীর টানেল মুখ সড়কে ‘ঈদপুনর্মিলনী ও বর্ষবরণ উদযাপন পরিষদ’ কতৃক আয়োজিত আনোয়ারা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের “ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থপ্রতিমন্ত্রী আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে বিদেশ থেকে দেশে ফিরে ছিলেন। অনেক চড়াই উৎরাই ফেরিয়ে দলের হাল ধরেছিলেন। শেখ হাসিনা বলেছিলেন, তৃণমূল নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। আমিও বলবো আপনারা তৃণমূল নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। আমার পিতা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি। আমিও পালাবো না। আমি ১০ বছর এমপি ছিলাম। আনোয়ারায় রাস্তা করলে রাস্তা কেটে দিতো। নামফলক ভেঙে দিতো। এতে মানুষের অনেক কষ্ট হতো।’

বেগম ওয়াসিকা আয়শা খান এমপি আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আমাদের শিখিয়েছেন উন্নয়নের রাজনীতি। দেশের বড় বড় উন্নয়ন গুলো দেশের জনগণ হিসেবে আপনিও তদারকি করতে পারেন। প্রতিটি কাজ ঠিক ভাবে হচ্ছে কিনা। আপনারা পাহারা দেবেন। ফাঁকিবাজি করতে দেবেন না। সরকারের অর্থ আপনাদেরও অর্থ। নিজেকে দুর্বল ভাববেন না। ভদ্রতাকে কেউ দুর্বলতা ভাববেন না। নিজেদের মধ্যে কোন্দল থাকলে দুষ্টুরা সুযোগ নেয়। সে সুযোগ দেবেন না। ‘

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী’র সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা জিয়াউদ্দিন বাবলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহজাদা মহিউদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ডা. নাছির উদ্দিন মাহমুদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ,

সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বশর, কর্ণফুলী আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, তৃণমূল আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এস এম সালেহ, সাবেক উপজেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন ভান্ডারী, জুলধা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক, চরলক্ষ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি রেহেনা ফেরদৌস, মোহাম্মদ ইদ্রিস, প্রবাসী আবু তৈয়ব রাসেল, আবুল মনসুর, নাজিম উদ্দিন শোভন, মো. মাঈনুদ্দিন, নুরুল আনোয়ার, আজিজুর রহমান, মেজবাহ উদ্দিন চৌধুরী সোহেলসহ তৃণমূলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু আসিফের দিন শুরু হয় কর্মজীবনের ব্যস্ততায়। হাতে বই-খাতা নয়, জীবিকার তাগিদে তাকে উঠতে হয় যানবাহনের...

বিদ্যুৎস্পৃষ্টে কুতুবদিয়ার এক যুবকের মৃত্যু

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মামুনুর রশিদ মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহত মামুন কক্সবাজারের কুতুবদিয়া...

ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিভ্রাটের কবলে পড়েছে।শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকেই ফেসবুকে ঢুকতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা। ডাউন ডিটেক্টরসহ একাধিক...

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে পেকুয়া, চকরিয়াসহ পুরো কক্সবাজার জেলার জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।আগামীকাল ১৩ জুন এক দিনের...