রবিবার, ১৬ আগস্ট ২০২৬

মুজিবনগর সরকার দিবসের আলোচনা সভায় আ.জ.ম নাছির উদ্দীন

যারা ইতিহাসের সত্যকে অস্বীকার করে তাদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি হলো

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, মুজিবনগর সরকার ৭১’র এই দিনে শপথ গ্রহণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের প্রথম ভিত্তি সোপান নির্মিত হয়। এই সোপান থেকে উৎসারিত বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মহান বিজয়।

এই ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। যারা এই সত্যকে অস্বীকার কারে তারা পাকিস্তানী প্রেতাত্মা।

তিনি আজ ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে থিয়েটার ইনিষ্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন, একটি ঐক্যবদ্ধ বাঙালি জাতিসত্তার বিরুদ্ধে ধর্মের নামে এবং বিভিন্ন কল্পিত অজুহাত তুলে বাংলাদেশকে যারা ধ্বংষ করতে চাই তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন সাফল্যের শিখড়ে তখনই এদেশকে পদানত করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র অতীতেও মোকাবেলা করেছি, এখনো করছি এবং ভবিষ্যতেও করবো।

প্রধানমন্ত্রীর আরাধ্য র্ষ্মাট বাংলাদেশ বিনির্মাণে আগেই আমাদেরকে সু-শিক্ষিত ষ্মার্ট নাগরীকে পরিণত হতে হবে। তার চেয়ে বড় সত্য হলো আমাদের নতুন প্রজন্মকে যারা ইতিহাস বিকৃতির মিথ্যা পাঠ দিয়েছে তাদেরকে নির্মূল করা।

এজন্য বর্তমান প্রজন্মকে পরিশুদ্ধ করার লক্ষ্যে আমাদের ছেলে-সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলে অসম্প্রদায়িক, গণতান্ত্রিক, সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, মুজিবনগর সরকার আজকের এই দিনে শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশর অস্তিত্বকে বিশ্বব্যাপী স্বীকৃতির বার্তা পৌঁছে দেয়। আজ যারা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা ৭ মার্চ, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর, ১৭ এপ্রিলকে স্বীকার করে না।

যারা এই সত্যকে অস্বীকার করে তাদের বিরুদ্ধে মৃত্যুপরোয়ানা জারি হলো। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উপদেষ্টা এ.কে.এম বেলায়েত হোসেন, সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, উপ প্রচার সম্পাদক শহিদুল আলম, নির্বাহী সদস্য আবুল মুনসুর, জাফর আলম চৌধুরী, থানা আওয়ামী লীগের সিদ্দিক আলম, অধ্যক্ষ আসলাম হোসেন, মোমিনুল হক, মোহাম্মদ সালাউদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের আবুল হাশেম বাবুল, আতিকুর রহমান, মাহবুব আলম কোম্পানী, লায়ন আশীর্ষ কুমার ভট্টাচার্য, হুমায়ুন আলম মুন্না, মোহাম্মদ ইলিয়াস সরকার, আকবার আলী আকাশ। সভা মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, নির্বাহী সদস্য বখতেয়ার উদ্দিন খান, মোহাব্বত আলী খান, রোটারিয়ান মোহাম্মদ ইলিয়াস, হাজী বেলাল আহমদ, থানা আওয়ামী লীগের আলহাজ্ব জাহাঙ্গীর চৌধুরী সিইনসি স্পেশাল, আলহাজ্ব শাহাব উদ্দিন আহমেদ, আনসারুল হক, আব্দুল নবী লেদু সহ মহানগর আওয়ামী লীগ, থানা, ওয়ার্ড, ইউনিট আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের অসংখ্যা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে ৭১’র মহান স্বাধীনতা যুুদ্ধে সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরাবতা পালন করা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ...