বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

নেতানিয়াহু এ যুগের হিটলার: ওবায়দুল কাদের

চট্টগ্রাম নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতানিয়াহু হিটলারের চেয়ে ভয়ংকর ভূমিকায় আবির্ভূত হয়েছেন। ইসরায়েলের নতুন করে ইরান আক্রমণের সিদ্ধান্ত এবং নেতানিয়াহুর দাপট হিটলারকেও ছাড়িয়ে যাবে বলে মনে হয়। নেতানিয়াহু এ যুগের হিটলার।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

কাদের বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে নেতানিয়াহু এখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। যাকে ইচ্ছা তাকে হামলা করে, যাকে ইচ্ছা তাকে মারে। ইরানেও হামলার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।’

মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের কাছে জানতে চাই, তাঁর নিজের দেশ (আমেরিকা) গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিশ্ব পরিস্থিতির জটিল সময়ে দেশে সংকটের যে পরিস্থিতি তা মোকাবিলা করা কঠিন। এই সময়ে প্রধানমন্ত্রী যেভাবে বাজারসহ সব পরিস্থিতি মোকাবিলা করছেন, তা বিরল ঘটনা।’

দেশের অর্থনীতির ভাবমূর্তি তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের অর্থনীতিতে মোটামুটি একটা গতিশীলতা চলে এসেছে। সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়নে দল হিসেবে আওয়ামী লীগ ভূমিকা রাখবে।’

উপজেলা নির্বাচনে নিয়ে ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে কোনো প্রভাব বিস্তার থেকে বিরত থাকতে মন্ত্রী এমপিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকলেও দলটির অনেকেই এই নির্বাচনে অংশ নেবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...