মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

পানির স্থর নীচে নামায়

চন্দ্রঘোনা-রাইখালী ফেরিঘাটে পল্টুনে গাড়ী উঠানামায় সীমাহীন দূর্ভোগ

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

 ঈদের দ্বিতীয় দিন কাপ্তাই উপজেলার রাইখালী-চন্দ্রঘোনা ফেরিঘাটে ব্যস্ততা বেড়েছে।

শুক্রবার(১২ এপ্রিল)   বেলা সাড়ে ১২ টায় রাইখালী ফেরিঘাটে গিয়ে দেখা যায় অসংখ্য গাড়ি ফেরিতে উঠার জন্য অপেক্ষা করছে। সেই সাথে লোকজনেরও আনাগোনা বেড়েছে বহুগুণ।  এসময় কর্ণফুলি নদীতে ভাটা থাকায় পানির স্তর নীচে নেমে গিয়ে নদীর অনেক জায়গায় চর জেগে উঠতে দেখা যায় । যার ফলে   ফেরিতে উঠার জন্য ব্যবহৃত  পল্টুন একদম নীচে নেমে যায়। ফলে  মোটরসাইকেল এবং সিএনজি চালিত অটোরিকশা  ফেরি হতে পল্টুনে উঠতে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে । এসময় কয়েকটি মোটরসাইকেল উপরে উঠতে গিয়ে উল্টে যায়৷ চন্দ্রঘোনা থানার এস আই মকবুল হোসেন এবং সঙ্গীয় পুলিশ ফোর্সকে দেখা যায় রাইখালী ফেরিঘাটে পল্টুনে গাড়ি উঠতে সহায়তা করতে।

কথা হয় সিএনজি চালক আজমত, মো: ইদ্রিচ, হেমন্ত তনচংগ্যা এবং মোটর সাইকেল আরোহী রাজেশ, আকবর,  দেবাশীষ এবং লোকমানের  সাথে। তাঁরা সকলেই বলেন, আজকে ফেরি দিয়ে প্রচুর গাড়ি এবং লোকজন চলাচল করছে৷ এছাড়া ভাটার কারনে নাব্যতা সংকটে কর্ণফুলি নদীতে চর জেগে উঠায় পল্টুন দিয়ে গাড়ি ফেরি হতে উঠতে এবং নামতে ভীষণ কষ্ট হচ্ছে।

চন্দ্রঘোনা থানার এসআই মকবুল হোসেন বলেন, ঈদের বন্ধে প্রচুর লোকজন ঘুরতে বের হয়েছে ।  প্রতি ঘন্টায় প্রায় ৫ শতের মতো হালকা এবং ভারি যানবাহন চলাচল করছে এই ফেরি দিয়ে। বেলা ১২ টা হতে নদীতে ভাটা থাকায় পানির স্তর নীচে নেমে যায়, ফলে ফেরিতে উঠার পল্টুনও অনেক নীচে নেমে যায়। যার ফলে গাড়ি ফেরিতে উঠতে এবং নামতে ভীষণ কষ্ট হচ্ছে। আমরা পুলিশ এর পক্ষ হতে সার্বক্ষনিক সহযোগিতা করছি।

ফেরির চালক মো: আমিন এবং ফেরির কর্মচারি মো: শাহজাহান বলেন, ঈদের কারনে গাড়ি চলাচল বহুগুণ বেড়েছে৷ আমরা বড় ফেরি দিয়ে গাড়ি পারাপার  করছি৷ সকাল হতে বেলা ১২ টা পর্যন্ত এক হাজারেরও বেশি হালকা এবং ভারি যানবাহন   পারাপার করেছি৷ সেইসাথে প্রচুর লোকজনও চলাফেরা করছে এই ফেরি দিয়ে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার চাতরী এলাকায়...

প্রতিভার স্বীকৃতিতে উৎসবমুখর চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ

সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় শিক্ষার্থীদের প্রতিভার স্বীকৃতি দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...