শুক্রবার, ৩ জুলাই ২০২৬

কর্ণফুলীতে ৩০ রমজান জুড়ে যে মসজিদে ছিল ফ্রি ইফতার আয়োজন

কর্ণফুলী প্রতিনিধি।

পবিত্র রমজান মাস জুড়ে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের সেইন্যার বাড়ি শাহী জামে মসজিদে প্রতিদিন তিন শতাধিক ও মাসজুড়ে ৯ হাজার মানুষের জন্য ফ্রি ইফতারের আয়োজন করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মুহাম্মদ মনিরুল হক।

এতে সার্বিক সহযোগিতায় ছিলেন মসজিদটির পেশ ইমাম মাওলানা মুহাম্মদ বেলাল আল কাদেরী, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সেকান্দর রনি ও কমিটির সকল সদস্যগণ।

যার ধারাবাহিকতায় ১০ এপ্রিল (বুধবার) সন্ধ্যায়ও মসজিদ প্রাঙ্গণে শেষ রোজার ইফতার হিসেবে সাধারণ মুসল্লিদের জন্য এক সঙ্গে পাঁচ শতাধিক মানুষের জন্য খাবারের আয়োজন করেন।

প্রতিদিনের খাবারে ছিলো গরুর মাংসের বিরিয়ানি ও শাহী শরবত। এছাড়াও অনেকেই পরিবেশনে বিভিন্ন খাবারও যোগ করেন। আর এই ইফতার মসজিদের পক্ষ থেকে একেবারে ফ্রি তে খাওয়ানো হয় রোজদারদের।

সরেজমিনে গেলে প্রতিদিন মিলে সারিবদ্ধভাবে সকল রোজাদারেরা বসে মানসম্মত ও স্বাস্থ্যকর ইফতার করছেন। এর পেছনে কাজ করেছিলেন বার্বুচি শেফ, সহযোগী এবং অন্যান্য সদস্যরা। যারা পুরো রমজান জুড়ে এই সেবা দেন।

ব্যতিক্রমী এ আয়োজনটি প্রথম রোজা থেকেই চালু করেছিলেন। যেখানে অসংখ্য হতদরিদ্র রোজাদার মুসল্লি যোগ দিতেন। আবার এই এলাকার বাহিরেরও অনেক ধর্মপ্রাণ মুসল্লিরা ইফতার করতে আসতেন।

স্বভাবতই মসজিদ পরিচালনা কমিটির লোকজন প্রতিদিন আসরের নামাজের পর চিন্তা করেন রোজকার রোজাদারদের ইফতার সামগ্রি নিয়ে। সভাপতির একনিষ্ঠ চেষ্টার ফলে গত এক মাসে প্রায় সাড়ে ৯ হাজার মুসল্লির ইফতার আয়োজন শেষে আজ দোয়া মাহফিল করা হয়।

এতে ইফতার করতে আসা মুসল্লিরা সেইন্যার বাড়ি শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ মনিরুল হকের এই উদার আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় ইফতারপূর্ব দোয়া ও মোনাজাতে ইসলামের জন্য মসজিদ পরিচালনা কমিটির সভাপতির খেদমত কবুল ও মঞ্জুর করে নেওয়ার জন্য আল্লাহর দরবারে প্রার্থানা করেন মাওলানা বেলাল আল কাদেরী।

পাশাপাশি সকল রোজাদার ও এলাকাবাসীর জন্য আল্লাহর রহমত প্রত্যাশা করেন। দোয়া মোনাজাত শেষে এক সাথে সব মুসল্লি ইফতার শুরু করেন। এভাবেই শেষ হয় সেইন্যার বাড়ি শাহী জামে মসজিদের মাসজুড়ে ইফতার আয়োজন।

এ প্রসঙ্গে সেইন্যার বাড়ি শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ মনিরুল হক বলেন, ‘পবিত্র রমজানে গ্রামের ধর্মপ্রাণ মানুষের সঙ্গে নিজেদের আনন্দ ভাগ করে নিতে আমরা মাসজুড়ে এই ইফতারের আয়োজন করেছি, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি আর নৈকট্য লাভের জন্য। আমাদের মহল্লার মানুষসহ সমস্ত মুসলিম উম্মতের দোআ যেন মহান আল্লাহ কবুল করেন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও...

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায়...

সাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার...

আরও পড়ুন

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...

চট্টগ্রামে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল ১৭ জুন শুরু

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল শুরু হচ্ছে আগামী ১৭ জুন। ১ থেকে ১০ মহররম পর্যন্ত চলবে এ...

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: মেয়র ডা. শাহাদাত

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।মঙ্গলবার (১০ জুন) ত্রিকালদর্শী মহাযোগী শ্রীশ্রী লোকনাথ...

ঈদের প্রধান জামাতে ফিলিস্তিন-ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া

ঈদের প্রধান জামাত শেষে মোনাজাতে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। বিশেষ করে ফিলিস্তিন ও...