মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বাংলা নবর্বষ উদযাপন উপলক্ষে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণের নিদের্শনা  

অনলাইন ডেস্ক

বছর পেরিয়ে আবার এলো নতুন বর্ষ । আগামী পহেলা বৈশাখ শুভ বাংলা নববর্ষ-১৪৩১ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল ২০২৪ খ্রীস্টাব্দ রোববার উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ডি.সি হিল সংলগ্ন নজরুল স্কয়ার ও সিআরবি শিরিষ তলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

একইসাথে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নগরীর চারুকলা ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। এ উপলক্ষে অনুষ্ঠানস্থল গুলোতে আগত দর্শনার্থী ও মঙ্গল শোভাযাত্রা নির্বিঘ্ন চলাচল ও পহেলা বৈশাখের অনুষ্ঠানাদি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্নের লক্ষ্যে নির্দিষ্ট সড়কে ঐদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত (প্রয়োজন সাপেক্ষে) সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার বিষয়ে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগ কর্তৃক বিশেষ ট্রাফিক পুলিশী ব্যবস্থা গ্রহণসহ কতিপয় নির্দেশনা দেয়া হয়েছে। আজ ৯ এপ্রিল মঙ্গলবার ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিন কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে নির্দেশনাসমূহ জারী করা হয়। নির্দেশনাগুলোঅনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ডি.সি হিল কেন্দ্রিক : ডি.সি হিলে বাংলা নববর্ষ-১৪৩১ বঙ্গাব্দ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নগরীর লাভ লেইন (নুর আহম্মদ সড়কের মাথা), চেরাগী পাহাড়, এনায়েত বাজার মোড় ও বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা) মোড়ে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে ডি.সি হিল অভিমুখে সকল ধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

সিআরবি শিরিষ তলা কেন্দ্রিক : পহেলা বৈশাখের দিন নগরীর সিআরবি সাত রাস্তা ও কাঠের বাংলো মোড়ে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে সিআরবি শিরিষতলা অভিমুখে সকল ধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

মঙ্গল শোভাযাত্রা : পহেলা বৈশাখ বাংলা নবর্বষ উপলক্ষে নগরীর চারুকলা ইনস্টিটিউট থেকে সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রা বের হয়ে নগরীর চট্টেশ্বরী মোড়-আলমাস মোড়-কাজির দেউরী মোড়-এস.এস খালেদ রোড-প্রেস ক্লাব ইউটার্ন- সার্সন রোড হয়ে পুনঃরায় চারুকলা ইনস্টিটিউটে প্রত্যাবর্তন করবে। উক্ত শোভাযাত্রা চলাকালে নগরীর চট্টেশ্বরী মোড়, আলমাস মোড়, কাজির দেউরী মোড়, জামালখান খাস্তগীর স্কুল মোড় ও সিজিএস স্কুল মোড়ে রোড ব্লক স্থাপনের মাধ্যমে প্রয়োজন সাপেক্ষে ডাইভারশন প্রদান করা হবে।

পহেলা বৈশাখ বাংলা নবর্বষ সুষ্ঠুভাবে উদযাপনের স্বার্থে উল্লেখিত নির্দেশনাসমূহ সকল প্রকার যানবহনের চালক ও যাত্রী সাধারণসহ সংশ্লিষ্ট সকলকে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। জরুরী প্রয়োজনের ক্ষেত্রে অনুষ্ঠান চলাকালীন এই এলাকার সড়কগুলো এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের জন্য পরামর্শ দেয়া হচ্ছে। পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩১ বঙ্গাব্দ সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ট্রাফিক-দক্ষিণ বিভাগ নগরবাসীরসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...