শুক্রবার, ৩ জুলাই ২০২৬

ঈদে স্বাস্থ্যসেবা তদারকিতে আকস্মিক হাসপাতালে যাবেন স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

ঈদের সময় স্বাস্থ্যসেবা পরিস্থিতি তদারকিতে আকস্মিকভাবে বিভিন্ন হাসপাতালে যাবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সামন্ত লাল সেন।

মঙ্গলবার (০৯ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যাদের ডিউটি থাকবে সেটা যাতে ব্যাহত না হয়, সেটা আমি নিজে মনিটর করব। আমি কখন, কোথায় কোন হাসপাতালে যাব, সেটা বলব না। আমি নিজেই এ কয়দিন হাসপাতালগুলো মনিটর করব। শুধু ঢাকায় না, বাইরেও।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামনে ঈদুল ফিতর এবং এর পরপরই নববর্ষ। এ সময় অনেক বড় একটা ছুটি হয়।

ছুটিতে অনেকেই বাড়ি যান। এবার আমি হাসপাতাল সম্পর্কে যেটা নির্দেশ দিয়েছি- আমার হাসপাতালে যারা চিকিৎসক কাজ করবেন, সাধারণত যারা সনাতন ধর্মের থাকেন তারাই এ সময়ে কাজ করেন। ঈদের সময় রোগীদের যেমন উন্নত খাবার দেওয়া হবে, এবার আমি অফিসিয়ালি প্রত্যেক হাসপাতালের পরিচালক, ইনস্টিটিউট, উপজেলার সবাইকে বলে দিয়েছি বন্ধের সময় যাতে চিকিৎসকদের উন্নত খাবার দেওয়া হয়।

সব দোকানপাট বন্ধ থাকে, ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারেন না। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মন্ত্রী বলেন, এটা এমন একটা রোগ, এখানে সচেতনতাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সঠিক সময় হাসপাতালে ভর্তি না হতে পারলে ডেঙ্গুতে অনেক সময় মানুষ মারাও যায়।

তিনি বলেন, প্রথম বিষয় হলো- আমাদের সচেতন হতে হবে। ডেঙ্গু মশার উপদ্রব বন্ধ করতে হবে। চিকিৎসা হলো পরের কথা। চিকিৎসা করার জন্য যা যা দরকার সেটা নিয়ে আমরা ইতোমধ্যে একটা মিটিং করেছি। ঈদের পরে আবার বসব, যেন চিকিৎসায় কোনো ঘাটতি না হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গা সমুদ্র সৈকতের থেকে অর্ধ গলিত অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

পতেঙ্গা সমুদ্র সৈকতের টানেল-সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত নারীর...

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও...

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায়...

সাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ...

আরও পড়ুন

পতেঙ্গা সমুদ্র সৈকতের থেকে অর্ধ গলিত অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

পতেঙ্গা সমুদ্র সৈকতের টানেল-সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার ২ জুলাই সকাল ১১টায় স্থানীয়রা টানেলে প্রবেশের আগে পতেঙ্গা...

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে। প্রতিটি বোট ১৬ দশমিক ১৫ মিটার...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে নগরের কোতোয়ালী থানার পৃথক...