শুক্রবার, ৩ জুলাই ২০২৬

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বিকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সংবর্ধনা

নিউজ ডেস্ক

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক এবং সাবেক সফল সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সদ্য পদোন্নতি পেয়ে কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক পদে পদায়িত হয়েছেন।

আজ ৮ এপ্রিল সোমবার জেনারেল হাসপাতালে শেষ কর্ম দিবস ছিল তাঁর। হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বির পদোন্নতিতে সংবর্ধনা সভার আয়োজন করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও সিভিল সার্জন কার্যালয়ের সার্ভিল্যান্স মেডিকেল অফিসার (ম্যালেরিয়া) ডা. মুহাম্মদ আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ মহিউদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি ডা. সেখ ফজলে রাব্বিকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এ ওয়াসিম ফিরোজ, ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ ওয়াজেদ চৌধুরী অভি, চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জামাল, সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার চৌধুরী শামীম, এমওসিএস ডা. মোঃ নওশাদ খান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. এফএম জাহিদ, জুনিয়র কনসালট্যান্ট (সিডিসি) ডা. নাজমুল হাসনাইন কাউসার, এসএমও ডা. আবদুল্লা-হিল রাফি অঝোর, সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়–য়া, প্রধান সহকারী এসএম সাহিদুল ইসলাম, সিনিয়র সহকারী, তাপস কুমার রায়, পিএটু সিভিল সার্জন মফিজুল ইসলাম, স্টোর ইনচার্জ জাহেদুল ইসলাম, পরিসংখ্যানবিদ গীতাউশ্রী দাশ, সিভিল সার্জন কার্যালয় ও জেনারেল হাসপাতালের চিকিৎসক-নার্স-কর্মচারীবৃন্দ।

সংবর্ধনা গ্রহণকালে কোভিড-১৯ মহামারীর স্মৃতিচারণ করেন সংবর্ধিত অতিথি ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি। জাতির এ দুঃসময়ে যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, কোভিড-১৯ মহামারী চলাকালীন সময়ে জাতির ক্রান্তিলগ্নে যখন মানুষ ঘর থেকে বের হচ্ছেন না, ঠিক সে সময়ে চট্টগ্রামবাসীকে সেবা দিতে গিয়ে ডা. সেখ ফজলে রাব্বি নিজেই কোভিড আক্রান্ত হয়েছিলেন। স্ত্রী-সন্তানদের বাসায় রেখে সার্বক্ষণিক হাসপাতালে অবস্থান করে সেবার দ্বার উন্মুক্ত রেখেছিলেন তিনি।

কোভিড মহামারীর সময়ে জেলা সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করতে একটুও পিছু হটেননি ডা. রাব্বি। সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে তিনি কখনো ‘না’ বলেননি। তিনি যেখানেই কর্মরত থাকবেন সেখানেই স্বচ্চতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারবেন বলে আমাদের বিশ্বাস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গা সমুদ্র সৈকতের থেকে অর্ধ গলিত অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

পতেঙ্গা সমুদ্র সৈকতের টানেল-সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত নারীর...

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও...

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায়...

সাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ...

আরও পড়ুন

পতেঙ্গা সমুদ্র সৈকতের থেকে অর্ধ গলিত অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

পতেঙ্গা সমুদ্র সৈকতের টানেল-সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার ২ জুলাই সকাল ১১টায় স্থানীয়রা টানেলে প্রবেশের আগে পতেঙ্গা...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও...

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে নগরের কোতোয়ালী থানার পৃথক...