রবিবার, ১০ মে ২০২৬

খালে ময়লা-আবর্জনা ফেললে জেল-জরিমানা: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর চকবাজারের কাচাঁবাজার এলাকার চাক্তাই খালের ধুনির পুল অংশে জলাবদ্ধতার চিত্র পরিদর্শন করেছেন জেলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

সোমবার (২ এপ্রিল) সোমবার দুপুরে তিনি কাচাঁবাজার এলাকা পরিদর্শন করেন।

এসময় চাক্তাই খালের ধুনির পুল অংশের পানির প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে খালের পাড়ে ও খালে ময়লা আবর্জনা না ফেলার জন্য মাইকিংয়ের মাধ্যমে ব্যবসায়ী ও এলাকাবাসীকে অনুরোধ করেন তিনি।

এর পরেও খালে ময়লা ফেলার অপরাধে ৪ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এ.এফ এম শামীম।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোর্শেদ খান পাভেল, সিটি করপোরেশনের ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর শহীদুল আলম, জেলা প্রশাসনের বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এ.এফ এম শামীম, এনডিসি হুছাইন মুহাম্মদ ও স্টাফ অফিসার টু ডিসি মোঃ আল আমিন জেলা প্রশাসকের সাথে ছিলেন।

চকবাজারের কাচাঁবাজার এলাকার চাক্তাই খালের ধুনির পুল অংশে জলাবদ্ধতার চিত্র পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ পরিবেশে সংরক্ষণ আইন, ১৯৯৫ মোতাবেক যে কোন ধরণের পানির প্রবাহ রোধ করা দন্ডনীয় অপরাধ। জলাবদ্ধতা নিরসনে খাল পরিস্কার করার কাজে যারা জড়িত সিডিএ কর্তৃপক্ষ, বাংলাদেশ সেনাবাহিনীর যারা এসব কাজে সম্পৃক্ত তাদের কর্তা ব্যক্তির সাথে কথা বলব। তারা যদি পরিস্কার করেন আগামীকাল থেকে কাজ শুরু করতে বলবো। যদি না করেন তাহলে এলাকার কাউন্সিলর ও লোকজনদেরকে সাথে নিয়ে আমরা জেলা প্রশাসন থেকে এ খাল (ধুনির পুলের খাল) পরিস্কার করার কাজ শুরু করবো। মাননীয় মেয়র মহোদয়কে অনুরোধ করবো, তাঁর সাথে কথা বলবো, ইনশাআল্লাহ কালকে (আজ) থেকে দেখতে পাবেন এখানে কাজ শুরু হয়েছে। ব্যবসায়ী ও এলাকাবাসীসহ দয়া করে এ খালে কেউ কোন ময়লা-আবর্জনা ফেলবেন না, নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলবেন। এটা আপনাদের সকলের মঙ্গলের জন্য। ময়লা আবর্জনায় এখানে পানি জমে থাকার ডেঙ্গু মশা হবে।

খালে কেউ কোন ময়লা-আবর্জনা ফেললে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা হবে, না মানলে পরবর্তীতে জেল দেয়ার হুশিয়ারি উচ্চারণ করে আইন মেনে চলার অনুরোধ জানান জেলা প্রশাসক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

আরও পড়ুন

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।শুক্রবার (৮ মে) রাজধানী ঢাকার হোটেল...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার মানলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড....

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...