বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

সমাজসেবা অধিদপ্তরের ৪’শ শিশুর মাঝে চট্টগ্রাম জেলা প্রশাসকের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান, সরকারী শিশু পরিবার (বালিকা) এবং ছোটমনি নিবাসের ৪’শ শিশুর মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ (২৮ মার্চ) বৃহস্পতিবার বিকেলে নগরীর রৌফাবাদস্থ প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

একই সাথে জেলা প্রশাসকের মাধ্যমে সমাজসেবার শিশু পরিবারের জন্য বিভিন্ন ধরণের খেলনা ও চিকিৎসা সামগ্রীসহ নগদ ১ লাখ ২০ হাজার টাকার চেক (রেপ্লিকা) তুলে দেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রামের প্রেসিডেন্ট মোহাম্মদ ইসমাইল মুন্না।

সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফরিদুল আলমের সভাপতিত্বে ও জেসিআই চট্টগ্রামের ট্রেজারার মোঃ মঈনুদ্দিন নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) তানভীর আল-নাসিফ, মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠানের উপ-পরিচালক আবুল কাশেম, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী এস.এম আলমগীর, চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌস আরা, এনডিসি হুছাইন মুহাম্মদ, স্টাফ অফিসার টু ডিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমিন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন, পিএইচটি সেন্টারের সহকারী পরিচালক কামরুল পাশা ভূঁইয়া, ছোটমনি নিবাসের উপ-তত্ত¡াবধায়ক তানজিনা আফরিন, সরকারী শিশু পরিবারের (বালিকা) উপ-তত্ত¡াবধায়ক তাসলিমা আক্তার, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রামের প্রেসিডেন্ট মোহাম্মদ ইসমাইল মুন্না, সাবেক প্রেসিডেন্ট অসীম কুমার দাশ, প্রজেক্ট ডিরেক্টর ইশতিয়াক আলম চৌধুরী ও শাহাদাৎ হোসেন। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান, সরকারী শিশু পরিবার (বালিকা) এবং ছোটমনি নিবাসের কর্মকর্তা-কর্মচারী ও শিশুরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়।

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সমাজের অসহায়, হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে আছেন। অন্যান্য শিশুর মত মানসিক প্রতিবন্ধীসহ অসহায় ও ঠিকানাবিহীন শিশুদের স্বাভাবিকভাবে বেড়ে উঠতে সমাজসেবা অধিদপ্তর ও অন্যান্য প্রতিষ্ঠান আন্তরিকতার সাথে কাজ করছে।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম তাদেরকে সহযোগিতায় এগিয়ে এসেছে। মানসিক প্রতিবন্ধীসহ অসহায় মানুষের কল্যাণে সমাজের ধর্ণাঢ্য ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান জেলা প্রশাসক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...