শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

গরীব উল্লাহ শাহ মাজারে গাছ কেটে সাবাড়, জব্দ করল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর গরীব উল্লাহ শাহ মাজারে বনবিভাগ ও জেলা প্রশাসনের অনুমতি ছাড়া গাছ কেটে সাবাড় করে ফেলা হয়েছে। এ সময় অভিযান চালিয়ে ২১৪ ঘনফুট গাছ জব্দ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

সোমবার (২৫ মার্চ) বিকেলে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ও আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মো. আবদুল মালেক।

আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, বনবিভাগের কাছে গাছ কাটার অনুমতি চেয়ে তারা চিঠি দিয়েছিল কিন্তু অনুমতি পাওয়ার আগেই তারা গাছ কাটা শুরু করে। পরে সেখানে অভিযান পরিচালনা করে রেণ্ডি কড়ই, এক প্রকার পাহাড়ি গাছ, সুরুজবেত গাছ জব্দ করা হয়। গাছ কাটার ফলে সেখানের পাহাড় ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বর্ষাকালে বৃষ্টি হলে পাহাড় ধসের শঙ্কা রয়েছে।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মো. আবদুল মালেক জানান, অন্তত ৪০ থেকে ৪২টি কড়াই, তুন গাছ বা সুরুজবেত গাছ কাটা হয়েছে। সবমিলিয়ে ২১৪ ঘনফুট গাছ জব্দ করা হয়েছে। এসব গাছের আনুমানিক মূল্য ৫৩ হাজার ৫০০ টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

আরও পড়ুন

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...