সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আমিরাতে বিশাল আয়োজনে হারামাইন পারফিউমের ইফতার

আমিরাত প্রতিনিধি

এবারও প্রবাসী বাংলাদেশিদের জন্য ইফতারের আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাতে সুগন্ধি তৈরির প্রতিষ্ঠান আল-হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানি। রবিবার (২৪ মার্চ) আমিরাতের আজমান প্রদেশে প্রতিষ্ঠানের কারখানা প্রাঙ্গণে ইফতার করেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। কোনও ভেদাভেদ ছাড়াই এখানে একসঙ্গে ইফতার করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নারীদের জন্যও রয়েছে পৃথক স্থানে ইফতার করার ব্যবস্থা।

ইফতার মাহফিলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসিরের আমন্ত্রণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুহিব্বুর রহমান মুহিব, দুবাই কনসাল জেনারেল বিএম জামাল হোসেন ও আমিরাত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী, দেশ-বিদেশের কূটনৈতিকসহ প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট ব্যক্তি ও তাদের পরিবার, বাংলাদেশিসহ ভারত, পাকিস্তান ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকরা আমিরাতে অবস্থানরত বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সদস্য বৃন্দসহ বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলকে সফল করতে প্রতিষ্ঠানের কয়েকশ কর্মী পুরো আয়োজনে আপ্যায়নের দায়িত্ব পালন করেন। এর আগে প্রতিষ্ঠানের পক্ষ থেকে খতমে কোরআন ও দোয়া পাঠ করা হয়।

প্রতিমন্ত্রী আল-হারামাইন কোম্পানিকে ধন্যবাদ দিয়ে  বলেন, আরব দেশে এত বড় আয়োজন করে বাংলাদেশর ভাবমূর্তি উজ্জ্বল করেছে। প্রবাসীদের মিলিত হওয়ার সুযোগ করেছে দিয়েছেন। এটি অত্যন্ত সুন্দর উদ্যোগ বলে উল্লেখ করেন তিনি।

আল হারামাইন গ্রুপ অব কোম্পানি চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির বলেন, প্রবাসে যারা বসবাস করে ও পরিবার নিয়ে এই দেশে রয়েছে তারা মিলিত হওযার সুযোগ থাকে না। আমি চেষ্টা করি যারা পরিবার ছাড়া এই দেশে রয়েছে বা পরিবাসহ রয়েছে সবাইকে নিয়ে ইফতার আয়োজন করার। এই ইফতার মাহফিল দীর্ঘদিন ধরে শুরু করেছি। বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রতি বছর এই আয়োজন করা হয় বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...