বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

রাজস্থলীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার: ৪ যুবক গ্রেফতার

ঝুলন দত্ত

রাঙামাটির রাজস্থলীতে অপহৃত সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় রাজস্থলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- রাজস্থলী থানার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউপির ইসলামপুর এলাকার মো. আব্দুছ ছাত্তারের ছেলে মো. জীবন (১৯), সাতক্ষীরার সদর থানার মাগুরা এলাকার মো. জহুর আলী গাজীর ছেলে মো. সাইফুল ইসলাম জনি (২৪), রাজস্থলী থানার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউপির ইসলামপুর এলাকার আব্দুর রশিদের ছেলে মো. ইসমাঈল হোসেন (১৯) ও মো. আবদুল্লাহর ছেলে সালমান গাজী (১৯)।

মামলা সূত্রে জানা গেছে, ইসলামপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে তার প্রতিবেশি জীবন নামের এক যুবক প্রায়ই স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করতো। এক পর্যায়ে তাকে প্রেমের প্রস্তাবও দেয় ওই যুবক। বিষয়টি ওই শিক্ষার্থী তার পরিবারকে জানায়। পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে ওই যুবককে ডেকে সতর্ক করে দেয়। এতে ওই যুবক ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীকে উল্টো হুমকি দিতে থাকে। গতকাল শনিবার বিকেল ৩টায় ওই শিক্ষার্থী বাড়ি থেকে বের হলে তাকে অপহরণ করে। সন্ধ্যা পেরিয়ে গেলেও ওই শিক্ষার্থী বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। পরে রাত পৌনে ১০টায় এলাকাবাসী সহযোগিতায় সহ স্কুলের পেছনে অপহরণকারীদের কাছ থেকে মেয়েটিকে উদ্ধার করে। খবর পেয়ে শিক্ষার্থীর পরিবার গিয়ে মেয়ের মুখ থেকে ঘটনার সব কিছু শুনে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে অপহরণকারীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় রাজস্থলী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়। আসামিদের রবিবার রাঙ্গামাটি কোর্টে আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

আরও পড়ুন

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।তিনি বলেন, নদী দূষণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...