শনিবার, ১ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সাফায়েত মেহেদী, মিরসরাই

চট্টগ্রামে মিরসরাইয়ে মালবাহী ট্রাকের পিছনে মিনি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক ও গাড়ির মালিক নিহত হয়েছে।

রোববার (২৪ মার্চ) সকাল ৮টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখিলেনের নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনা জেলার ঈশ্বরদী থানার বাবুছড়া গ্রামের মো. আজহার আলী মিজানের ছেলে গাড়িচালক আব্দুর রহিম (৪৭) ও বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার হালুয়া গ্রামের মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে গাড়ির মালিক মাসুম বিল্ল্যাহ (৪২)।

প্রত্যক্ষদর্শী ওমর ফারুক বলেন, রোববার সকালে দ্রুত গতির একটি মিনি কাভার্ডভ্যান মালবাহী ট্রাকের পিছনদিক থেকে সজোরে ধাক্কা দিলে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে কাভার্ডভ্যানে থাকা চালক ও গাড়ির মালিক ঘটনাস্থলে মারা যান।

কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো আলমগীর হোসেন বলেন, রোববার সকাল ৮ টার দিয়ে নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশন এলাকায় মালবাহী ট্রাকের পিছনে মিনি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক ও গাড়ির মালিক নিহত হন। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

ট্রাকটি পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে পালিয়ে গেছে। লাশ থানায় রয়েছে তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এ ঘটনায় ঘটতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...