মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

পাহাড়ে গাছ টানা হাতি আশ্রয় পেল বঙ্গবন্ধু সাফারি পার্কে

চকরিয়া প্রতিনিধি

পাহাড়ে গাছ টানার কাজে ব্যবহার করা একটি পালিত হাতি উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় শিপার মিয়া (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।  হাতিটিকে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে স্থানান্তর করেছে বনবিভাগ।

শনিবার লামা উপজেলার সরই ইউনিয়নের লেমূঝিরি এলাকা থেকে পালিত হাতিটিসহ একজনকে গ্ৰেপ্তার করে উপজেলা প্রশাসন ও বনবিভাগের কর্মীরা। বান্দরবনের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

বান্দরবানের লামা উপজেলার পাহাড়ি এলাকায় অবৈধভাবে গাছ টেনে পাচারের কাজে ব্যবহার করা হতো হাতিটি।  জানা গেছে শিপার মিয়া বাড়ি সিলেট।

বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, “উদ্ধার করা হাতিটি চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে স্থানান্তর করা হয়েছে। গ্ৰেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”

লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, “লামা উপজেলা প্রশাসন এবং বনবিভাগের যৌথ অভিযানে সরই ইউনিয়নের লেমুপালং মৌজার লেমুঝিরি থেকে অবৈধভাবে গাছ পরিবহনে ব্যবহৃত একটি পালক হাতিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বনবিভাগ নিয়মিত মামলা দায়ের করে হাতিটি ডুলহাজারা সাফারি পার্কের জিম্মায় পাঠায়।”

ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মাজাহারুল ইসলাম বলেন,লামা উপজেলা থেকে একটি পালক হাতি উদ্ধার করে আমাদের সাফারি পার্কে আনা হয়েছে।এ হাতিটি আমাদের তত্ত্বাবধানে থাকবে।তবে পালিত হাতি দিয়ে পাহাড় থেকে গাছ-গাছালি বহন একটি মারাত্মক অপরাধ। যাতে কেউ এসব অবৈধ কাজ করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...