সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রামগড় স্থলবন্দর বাংলাদেশ-ভারত দুই দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ 

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন , রামগড় স্থলবন্দর চালু হলে বাংলাদেশ ও ভারত দুই দেশের আর্থ সামাজিক উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাপানসহ অনেক উন্নত দেশ এখানে শিল্প স্থাপনে বিনিয়োগ করবে। ফলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে। 

শুক্রবার (২২শে মার্চ)  বিকেল চারটায় বিজিবি মহাপরিচালক রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের(রামগড় স্থলবন্দর) ইমিগ্রেশন চেকপোস্ট ( I C P)পরিদর্শন কালে এসব কথা বলেন। ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক বাংলাদেশ ভারত মৈত্রী সেতু পরিদর্শন করেন।

পরে তিনি ১৭৯৫ সালে রামগড় লোকাল ব্যাটালিয়ন থেকে আজকের বিজিবির জন্মস্থান রামগড় বিজিবির মনুমেন্ট পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান ,রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এর জন্য বিজিবি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সীমান্ত এলাকায় বসবাসকারীদের উদ্দেশ্যে তিনি বলেন বিজিবি সব সময় যেকোনো সমস্যায় জনগণের পাশে থাকবে ।

পরে তিনি স্থানীয় অসহায় ২৫০টি পাহাড়ি, বাঙালি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় বিজিবি দক্ষিণপূর্ব রিজিয়ন সদর দপ্তর চট্টগ্রামের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃসাজেদুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনোয়ার হোসেন, গুইমারা বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান, খাগড়াছড়ি ডিজিএফ আই ডেট কমান্ডার কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ আরিফ, রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও...