বুধবার, ২৯ জুলাই ২০২৬

জনপ্রতিনিধি ও হেডম্যানেকে জরিয়ে মিথ্যা অভিযোগ প্রচার ও মামলা

রাজস্থলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উবাচ মারমা , গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌয়াইতু মৌজার হেডম্যান এবং  জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য উথিনসিন মারমাকে জড়িয়ে  মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ও ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে  উপজেলার সর্বস্তরের জনসাধারণ।

মঙ্গলবার ( ১৯ মার্চ) সকাল ১০ টায়  রাজস্থলী উপজেলা চত্বরে এই  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময়  বক্তব্য রাখেন মাওলানা নুরুল হক, আজগর আলী খান, ধনরাম কর্মকার,ইউপি সদস্য জয়নাল আবেদীন, তালুকদার, দীলিপ দাশ, শিমুল দাশ , নজরুল ইসলাম,নয়ন চৌধুরী, ডাঃ ইউসুফ আলী খান, দেবাশীষ দাস, সাজু বনিক,ডাঃ সুজন ঘোষ , নয়ন কান্তি দে, ধনপ্রতি দে প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা ও উপজেলা উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমাকে জড়িয়ে গত ১৫ মার্চ  দৈনিক কালবেলা সহ বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত উবাচ -পুচিমং বাহিনীর হাতে জিম্মি পাহাড়ি বাঙ্গালী শিরোনামে নিউজ টি সম্পূর্ণ উদ্যোশপ্রনোদিত। এর  বিরুদ্ধে আমরা  প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি ।

বক্তারা আরো বলেন রাজস্থলী উপজেলার যীশু সাহা নামে এক ব্যক্তি  দীর্ঘ দিন ধরে একটি ড্র- সমিতিতে জমানো  বেশ কয়েকটি একাউন্টের চেক দিয়ে  এলাকার বেশ কয়েকজন ব্যাক্তির থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা গুলো আদায়ের জন্য পাওনাদাররা উপজেলা চেয়ারম্যান বরাবরে বেশ কয়েকটি লিখিত অভিযোগ দায়ের করেন। তারে প্রক্ষিতে  স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের নেতৃবৃন্দের উপস্থিতে একটি বৈঠক বসার উদ্যোগ নেন উপজেলা চেয়ারম্যান। বৈঠকের জন্য  একটি নোটিশ বিবাদী যীশু সাহার নিকট পাঠানো হয়েছিলো। যথা সময়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাদীরা উপস্থিত হলেও বিবাদী যীশু সাহা সময় মতো উপস্থিত না হওয়ায়, কয়েকজন ইউপি সদস্য ও সমাজের নেতৃবৃন্দকে যীশুর বাড়িতে পাঠালে তাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অশ্লীল ভাষায় ব্যবহার করেন যীশু। পরে উপজেলা চেয়ারম্যান অন্য আরেক জনকে ফোন করলে পরে বিবাদী যীশু সাহা কিছুক্ষণ পর বৈঠক স্থলে আসেন । বাদি ও বিবাদীদের কথা শুনার এক পর্যায়ে বিবাদী যীশু সাহা বৈঠক স্থলে থেকে জোর পূর্বক চলে আসতে চাইলে উপজেলা চেয়ারম্যান তাকে বকা দেন। বিষয়টি কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে কালবেলা পত্রিকায় সহ বেশ কয়েকটি পত্রিকায় উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌয়াইতু মৌজার হেডম্যান উথিনসিন মারমা সহ দুই জন বাদী সঞ্জয় বনিক ও সাজু বনিকের বিরুদ্ধে সাংবাদিকদের নিকট মিত্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছেন এবং রাঙামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে বর্তমান উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও হেডম্যান উথিনসিন মারমা এবং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা অসাম্প্রদায়িক মনের মানুষ। তাদের মধ্যে কোন প্রকার সাম্প্রদায়িক মন মানসিকতা নেই বললেই চলে।

এদিকে যীশু সাহার থেকে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে অনেকে টাকা পাবে সেটি সত্যি। তবে এতো টাকা পাবে না। এবং পাওনাদাররা যদি প্রমাণ সাপেক্ষে আমার নিকট থেকে কোটি টাকা পায় আমি দিয়ে দিব, আমার সম্পদ আছে। কিন্তু বিচারে ডেকে কেন আমাকে অপমান করলো। উপজেলা চেয়ারম্যান যে বিচারে নিয়ে আমাকে মারধর করবে সেটি আমি আগের থেকেই জানতাম। তাই  আমি প্রথমে বিচারে হাজির না হয়ে পরে বিচারে গিয়েছিলাম। তাই আমি ভিডিও করে রেখেছি। বিচারের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু ভিডিও আমার কাছে আছে ।

তিনি আরো বলেন, আমার মা এবং বড় ভাই আমাকে একাধিক অনুরোধ করেছেন মামলাটি নামিয়ে ফেলার জন্য।আমি রাজি হয়েছিল। যেহেতু আমার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে আমি আইনের প্রক্রিয়া চলবে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...