ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি’র জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ ফারুকুল ইসলামের উদ্যোগে উপজেলার চাতরী চৌমুহনীস্থ একটি প্রাইভেট মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল ও কেক কেটে কাটা হয় ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা বাবলু রাজ ,শহিদ ,শাকিল,মুন্না,আজিম, মোস্তফাসহ শতাধিক শিক্ষার্থী।
প্রসঙ্গত, ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের আনোয়ারায় জন্মগ্রহণ করেন সাইফুজ্জামান চৌধুরী। বাবা আখতারুজ্জামান চৌধুরী ও মায়ের নাম নুর নাহার জামান। বাবা ছিলেন মুক্তিযোদ্ধা এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নেন। মূলত বাবার মাধ্যমেই তিনি রাজনীতিতে সক্রিয় হন। তার বাবাও আনোয়ারা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। বাবা মারা যাওয়ার পর ওই আসনে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবার নির্বাচিত হন। বর্তমানে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন চট্টগ্রাম-১৩ আসনের সরকার দলীয় এই সংসদ সদস্য । তিনি একাদশ সংসদে ভূমি মন্ত্রী ছিলেন।
আখতারুজ্জামান চৌধুরী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা সাইফুজ্জামান চৌধুরী ইউসিবিএলের নির্বাহী কমিটি এবং আরামিট গ্রুপের চেয়ারম্যান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তিনবারের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন।
