মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ছয় উইকেটে জিতেছে বাংলাদেশ। তবে পরের ম্যাচে জিতে সিরিজে সমতায় ফিরেছে শ্রীলঙ্কা। তাই টাইগারদের সাগরিকায় লড়াইটি হবে সিরিজ নির্ধারণী। এ ম্যাচ জিতলেই ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।

ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টানা তিন ম্যাচেই টসে হারলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।

এই ম্যাচে তিনটি পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। অফফর্মে থাকা লিটন বাদ পড়েছেন আগেই। তার জায়গায় সৌম্য সরকারের সাথে ইনিংস শুরু করবেন এনামুল হক বিজয়। ইনজুরির কারণে ছিটকে গেছেন পেসার তানজিম হাসান সাকিব। তার জায়গায় ফিরেছেন মোস্তাফিজুর রহমান। আর স্পিনার তাইজুলকে বসিয়ে এ ম্যাচে লেগস্পিনার রিশাদ হোসেনকে সুযোগ দেয়া হয়েছে।

অপরদিকে, শ্রীলঙ্কার একাদশে এসেছে একটি পরিবর্তন। ইনজুরিতে পড়া দিলশান মাদুশঙ্কার জায়গা ফিরেছেন মাহেশ থিকসানা।

বাংলাদেশ একাদশ:

সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ:

আভিস্কা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়াল্লাগে, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা ও মাহেশ থিকশানা ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামীকাল...