বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ফেব্রুয়ারিতে ৫৬৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৫২৩

গত ফেব্রুয়ারি মাসে সারাদেশে ৫৬৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৫২৩ জন মানুষ মারা গেছেন। একইসঙ্গে আহত হয়েছেন ৭২২ জন মানুষ।

গত রোববার (১০ মার্চ) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিআরটিএ’র বিভাগীয় অফিসের মাধ্যমে সারাদেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে বলেও জানায়।

এসবের মধ্যে ঢাকা বিভাগে ৮০টি দুর্ঘটনায় ৯৫ জন নিহত এবং ১১৬ জন আহত হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ১২৬টি দুর্ঘটনায় ১১২ জন নিহত এবং ২২৩ জন আহত হয়েছেন; রাজশাহী বিভাগে ৯৪টি দুর্ঘটনায় ৯১ জন নিহত এবং ৪২ জন আহত হয়েছেন; খুলনা বিভাগে ৬৮টি দুর্ঘটনায় ৫৮ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন; বরিশাল বিভাগে ২৭টি দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৬২ জন আহত হয়েছেন; সিলেট বিভাগে ৩৬টি দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং ৬৫ জন আহত হয়েছেন; রংপুর বিভাগে ৭৪টি দুর্ঘটনায় ৬২ জন নিহত এবং ৭৩ জন আহত হয়েছেন এবং ময়মনসিংহ বিভাগে ৬৪টি দুর্ঘটনায় ৬১ জন নিহত এবং ৮১ জন আহত হয়েছেন।

ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় সংগঠিত মোটরযানের মধ্যে মোটরকার/জিপ ২৬টি, বাস/মিনিবাস ১১৮টি, ট্রাক/কাভার্ডভ্যান ১৭০টি, পিকআপ ৪০টি, মাইক্রোবাস ১৯টি, অ্যাম্বুলেন্স ১টি, মোটরসাইকেল ২০৬টি, ভ্যান ২৩টি, ট্রাক্টর ১৯টি, ইজিবাইক ২৮টি, ব্যাটারিচালিত রিকশা ৩৬টি, অটোরিকশা ৪৬টি ও অন্যান্য যান ১৪২টিসহ সর্বমোট ৮৭৪টি।

এসবের মধ্যে মোটরকার/জিপ দুর্ঘটনায় ৭ জন, বাস/মিনিবাস দুর্ঘটনায় ৫০ জন, ট্রাক/কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৬১ জন, পিকাপ দুর্ঘটনায় ১৫ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় ১০ জন, মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭০ জন, ভ্যান দুর্ঘটনায় ১৪ জন, ট্রাক্টর দুর্ঘটনায় ১৩ জন, ইজিবাইক দুর্ঘটনায় ২৫ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ৩২ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৪৯ জন ও অন্যান্য যান দুর্ঘটনায় ৭৭ জনসহ সর্বমোট ৫২৩ জন নিহত হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রৌফাবাদে দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু রেশমীকে বাঁচানো গেল না

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার...

সাঙ্গু নদীতে দুপুর ১ টায় নিখোঁজ হৃদয়ের লাশ ভেষে উঠলো পরদিন সকাল ৬ টায়

বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে হৃদয় (২২) নামে...

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আরও পড়ুন

রৌফাবাদে দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু রেশমীকে বাঁচানো গেল না

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে...

সাঙ্গু নদীতে দুপুর ১ টায় নিখোঁজ হৃদয়ের লাশ ভেষে উঠলো পরদিন সকাল ৬ টায়

বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে হৃদয় (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। বুধবার, ১৩ মে শহরের ক্যাচিংঘাটা বোটঘাটা সাঙ্গু...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের।বুধবার ১৩ মে...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা...