সোমবার, ১১ মে ২০২৬

মিয়ানমারের ১৭৯ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় গ্রহণ, এক বাংলাদেশী গুলিবিদ্ধ

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি সীমান্তে উত্তেজনা বিরাজ করছে স্বাধীনতাকামী আরকান আর্মি ও মিয়ানমারের জান্তা সরকারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যদের মাঝে।

গতকাল রাতভর দুই পক্ষের মাঝে অনবরত গোলাগুলি ও ভারী অস্ত্রসহ মর্টারশেলের আওয়াজে বাংলাদেশের সীমান্ত লাগুয়া গ্রামের মানুষ আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে।

সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড জাং ছড়ি সীমান্তের ৪৬ ও ৪৭ পিলার পুরান মাইজ্জা ক্যাম্প, অংচাফ্রী ক্যাম্প ও সালি ডং সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে অগণিত মর্টার ও আর্টিলারি বোমা বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আবছার ইমন বলেন, মিয়ানমারে সামরিক জান্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সংগঠন আরকান আর্মির মধ্যে গোলাগুলিতে আজ বিকাল ৫ টার দিকে ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ছাবের আহমেদ (৪৫) গুলিবিদ্ধ হয়েছে। তাকে জামছড়ি বিওপিতে প্রাথমিক চিকিৎসা শেষে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে মিয়ানমারে চলমান সংঘর্ষের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের(বিজিপি) ২৯ সদস্য সোমবার (১১মার্চ) দুপুরে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অংথাপায়া ক্যাম্প থেকে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে।তাদেরকে জামছড়ি বিওপি বিজিবি ক্যাম্প হতে নিরস্ত্র করে ১১ বিজিবি ব্যাটালিয়ন সদরে ২টি বিজিবির গাড়ি যোগে নিয়ে আসা হয়।

পরে দ্বিতীয় ধাপে বিকেলে ৪ জন এবং সন্ধ্যা নাগাদ আরো ১৪৬ জন বিজিপি সদস্য প্রবেশ করে বাংলাদেশ সীমান্তে তাদের মধ্যে ২ জন আহত বিজিপি সদস্য আছেন,যাদের প্রাথমিক ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ।

নতুন ভাবে আশ্রয় নেয়া বিজিপি সদস্যদের ঠিক কোথায় রাখা হবে এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জানানোর কথা জানায় বিজিবি।

এই নিয়ে সর্বমোট ১৭৯ জন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য বিজিবি’র কাছে অস্ত্র সমর্পণ করে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি জনসংযোগ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম জানান, মায়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে বিজিবি’র নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে এখন পর্যন্ত মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ১৭৯ জন সদস্য বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ...

চট্টগ্রামের কোতোয়ালীতে দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার...

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’র (NIOHC)...

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম

মিয়ানমারে মধ্যরাতে ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে,...

আরও পড়ুন

চট্টগ্রামের কোতোয়ালীতে দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশে তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১০ মে)...

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’র (NIOHC) ২৫-তম আন্তর্জাতিক সম্মেলন আজ সোমবার (১১ মে) চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল...

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম

মিয়ানমারে মধ্যরাতে ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মৃদু কম্পনের খবর পাওয়া গেছে।রোববার...

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সেমিনার ও আলোচনা সভা।‘Hidden No More: Finding the Undiagnosed, Supporting...