শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

সব শিক্ষা প্রতিষ্ঠান স্মার্ট স্কুল হিসেবে গড়ে তুলব: এমপি মামুন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আকবর শাহ থানাধীন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড এলাকায় কবল্যধাম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মার্চ) বিদ্যালয়ের নিজ মাঠে এ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রাম আসন-৪ এর সংসদ সদস্য এস এম আল মামুন এমপি। ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাউন্সিলর জহুরুল আলম জসিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ১০নং ওয়ার্ড কাউন্সিলর প্রফেসর নেছার আহমদ মঞ্জু, আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রাব্বানী, দাতা সদস্য এ কে এম ইলিয়াস খাঁন, শিক্ষা কর্মকর্তা শামসুল আরেফিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি সংসদ সদস্য এস এম আল মামুন বলেন, আমার পিতাও আওয়ামী লীগের একজন কর্মী ও এই আসনের সংসদ সদস্য ছিলেন। আমার পিতা এই এলাকায় যতো গুলো স্কুল প্রতিষ্ঠিত করেছেন তার মধ্য কবল্যধাম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় অন্যতম। আমি আগে উপজেলা চেয়ারম্যান ছিলাম বলে এসব বিষয় এবং রাজনীতি নিয়ে তেমন একটা মাথা ঘামানি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন আমাকে এবার সুযোগ দিয়েছেন তখন অভিভাবকহীন স্কুল গুলোতে আমার পিতার স্বপ্ন বাস্তবায়নে আমি কাজ চালিয়ে যাবো।

তিনি আরও বলেন, আপনারা আমাকে এমপি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করায় আমি আজ থেকে আপনাদের জন্যে কাজ করতে চাই। আপনারা আমার বাবা এবিএম আবুল কাসেম মাস্টারকেও এমপি বানিয়ে ছিলেন এবং এই স্কুল তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি ওনার প্রতিটি এলাকায় শিক্ষার হার বাড়ানোর ক্ষেত্রে স্বপ্নকে বাস্তবে পরিণত করে গেছেন। আর এবার বাবার আসনে আমি এসে এই এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে স্মার্ট স্কুল হিসেবে গড়ে তুলব। বিগত দিনে কি হয়েছে বা হয়নি তা নিয়ে বলার প্রআয়োজন নেই এবং আমার কারো প্রতি কোন রাগ, অভিমান বা হিংসা নাই। সকলকে সঙ্গে নিয়েই আল্লাহর রহমতে কাজ করে যেতে চাই।

আগামী দিনগুলোতে এই এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকরনে পরিনত করবেন এবং অভিভাবকহীন স্কুল গুলোতে সুনজর দেবেন বলে আস্বস্ত করেন প্রধান অতিথি সাংসদ এস এম আল মামুন।

সভাপতির বক্তব্যে কাউন্সিলর জসিম বলেন, কাসেম মাস্টার ছিলেন আমার রাজনৈতিক অভিভাবক। আমি ছাত্রলীগ থেকে শুরু করে আজ আওয়ামী লীগ পর্যন্ত কাসেম মাস্টার আমার অনুপ্রেরণা। ২০১২ সাল থেকে এই স্কুল প্রতিষ্ঠিত। কেউ কখনো এ স্কুল উন্নয়নে এগিয়ে আসেনি। ব্যক্তিগত ভাবে গড়ে তুলেছি এ শিক্ষা প্রতিষ্ঠান। কাসেম মাস্টার না থাকায় ১০ বছর এ শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবকহীন ছিলো। পূর্বে যারা দায়িত্বে ছিলেন তারা এসব নিয়ে কখনো সহযোগিতার হাত বাড়িয়ে দেননি। বরং আমার বিরুদ্ধে একটার পর একটা মামলা দিয়ে গেছেন যা রাজনীতির প্রতিহিংসার মামলা। তবে আমি মনে করি পিতার আদর্শে অভিভাবকহীন এই শিক্ষা প্রতিষ্ঠান উনার ছেলে আবেগ দিয়ে গড়ে তুলবে এটাই আমার প্রত্যাশা।

অনুষ্ঠানের অন্য বক্তারা বলেন, আবুল কাশেম মাস্টারের মৃত্যুর পর আমরা অভিভাবকহীন হয়ে পড়েছিলাম। তা পূরণ করেছেন কাউন্সিলর জহুরুল আলম জসিম। তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে এ শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে গেছেন। আবুল কাশেম মাস্টার না থাকলেও এ স্কুল তাকে স্মরণ করবে। আবুল কাশেম মাস্টারের মৃত্যুর পর যারা এমপি হয়েছেন তারা কেন অবহেলা করেছেন জানিনা তবে, আশা করছি বর্তমান সাংসদ আমাদের প্রত্যাশা পূরণ করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।তিনি বলেন, নদী দূষণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...