বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

বান্দরবানে ম্যালেরিয়া নির্মূলে ‘সবার জন্য টিকা ও ঔষধ’ শীর্ষক সভা অনুষ্ঠিত

লামা ও আলিকদমকে উচ্চ ম্যালেরিয়া প্রবণ এলাকা চিহ্নিত করে গবেষণা

বান্দরবান প্রতিনিধি।

সবার জন্য টিকা এবং সবার জন্য ঔষধ (এমভিডিএ) শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বান্দরবান পার্বত্য জেলায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

রোববার (১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বান্দরবান আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি।

অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ এম এম নয়ন সালাউদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএমইপি, ডিজিএইচএস এর উপদেষ্টা ডাঃ মোঃ মুশফিকুর রহমান, সিএমসিএইচ উপ-পরিচালক ডাঃ অং সুই প্রু মার্মা, কক্সবাজার জেলার সাবেক সিভিল সার্জন ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ পু চাউ নু।

উপস্থিত ছিলেন এই গবেষণার প্রধান গবেষক স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক অধ্যাপক এম এ ফয়েজ ও এই গবেষণার অন্যান্য গবেষকবৃন্দ অধ্যাপক ডাঃ আমির হোসেন, অধ্যাপক ডাঃ রাশেদা সামাদ, অধ্যাপক ডাঃ আব্দুস সাত্তার, ডাঃ রুমানা রশীদ, ডাঃ রুপম ত্রিপুরা।

উক্ত সভায় ম্যালেরিয়া নির্মূল বিষয়ক একটি স্বাস্থ্য গবেষণা “সবার জন্য টিকা এবং সবার জন্য ঔষধ” বাংলাদেশ নিয়ে বিশদ আলোচনা হয়।

বান্দরবান জেলার লামা ও আলিকদম উপজেলা উচ্চ ম্যালেরিয়া প্রবণ এলাকা হওয়ায় উক্ত উপজেলা সমূহকে গবেষণা কর্ম এলাকা হিসেবে চিহ্নিত করা হবে। যেখানে সবার জন্য বর্তমান চলমান সেবার পাশাপাশি টিকা ও ঔষধ বা টিকা বা ঔষধ অথবা বর্তমান চলমান সেবা প্রদান করা হবে।

এই গবেষণার প্রধান গবেষক বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক মোঃ আবুল ফয়েজ এই গবেষণার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ডাঃ মোঃ মাহবুবুর রহমান, সিভিল সার্জন বান্দরবান ম্যালেরিয়া নিমূর্লের লক্ষ্যে সবার জন্য টিকা এবং সবার জন্য ঔষধ গবেষণাটির উপর অধিক গুরত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞ ও গবেষকবৃন্দ বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলদেশ সরকারের জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনে সবার জন্য টিকা এবং সবার জন্য ঔষধ প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সভার প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি ম্যালেরিয়া নির্মূলে জন সচেতনতার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি এই আশাবাদ ব্যক্ত করেন যে, ‘সবার জন্য টিকা এবং সবার জন্য ঔষধ” ম্যালেরিয়াকে চিরতরে নির্মূল করতে না পারলেও নিয়ন্ত্রণে আনতে সহায়ক ভূমিকা পালন করবে যা সমগ্র বাংলাদেশ ব্যাপি ম্যালেরিয়া নির্মূলে এই গবেষণা কর্মটি একটি মাইল ফলক হয়ে থাকবে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য গবেষণার উপর আগ্রহ এবং গুরুত্বের কথা ব্যক্ত করেন।

সভায় বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এই গবেষণা কর্মটি পরিচালনা করতে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি ও এলাকার গন্যমান্য বক্তিদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

সভাপতি ও প্রধান অতিথি দুজনেই এই গবেষণা কর্মটি সাফল্য মন্ডিত করার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং সর্বস্তরের ব্যক্তিদের অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

ডেভ কেয়ার ফাউন্ডেশন এর চেয়ারপার্সন অধ্যাপক এম এ ফয়েজ ‘সবার জন্য টিকা এবং সবার জন্য ঔষধ’ অনুষ্ঠানে ম্যালেরিয়াকে চিরতরে নির্মূল করতে না পারলেও নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরে বাংলা নগরে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান...

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে...

ঈদের প্রধান জামাতে ফিলিস্তিন-ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া

ঈদের প্রধান জামাত শেষে মোনাজাতে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ...

ঈদের আগে দ্রব্যমূল্য ছিল সহনীয় পর্যায়ে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের ঈদের আগে...

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অয়েল ট্যাংকারে আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা ‘এমটি মেঘনা ট্রেডার’ নামে...

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়ন করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অয়েল ট্যাংকারে আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা ‘এমটি মেঘনা ট্রেডার’ নামে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে জাহাজটির...

ধর্মীয় ভাবগাম্ভীর্যে জমিয়তুল ফালাহ্ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত।বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে...

মূল্য তালিকা নেই, বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ পণ্য

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজারে ভোক্তা অধিকার ও সড়ক দখলবিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৭ মে) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে নারী শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন সড়কে গাছ ও ডাল পড়ে...