সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে  জেলা প্রশাসকের সেলাই মেশিন বিতরণ

সাফায়েত মেহেদী,মিরসরাই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন করেছেন। আশ্রয়ন প্রকল্পের আওতায় যে ঘরগুলো দেওয়া হয়েছে সেগুলোর নামজারিতে পুরুষের পাশাপাশি মহিলার নাম রাখা হয়েছে। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা যেন নিজেদের আত্মকর্মসংস্থান করে তুলতে পারে সে জন্য তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার (১০ মার্চ) দুপুরে চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের আয়োজনে মিরসরাই উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে অবস্থিত ইছাখালী আশ্রয়ন প্রকল্প-২ বাসিন্দাদের আসন্ন রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

ডিজিটাল বিশ্বের নেতৃত্ব দেবেন দেশের মেধাবী তরুণরা: পলক

এছাড়া উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত মেধা মননশীল বিকাশে শিক্ষা প্রতিষ্ঠান শিল্প একাডেমিক সমূহকে সাংস্কৃতিক উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে একই পেশায় আসার প্রতিযোগিতা করতে হয়না। ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে কথা নেই। আমার মন কি বিষয়ে সায় দিচ্ছে, আমি কি করতে চাচ্ছি, আমি কি ভালোবাসি সে বিষয়টা আগে জানা জরুরী। প্রত্যেকে নিজ পেশায় সৎ থেকে অধ্যাবসায় করলে প্রতিটি পেশায় সম্মানজনকভাবে জীবনে সাফল্য অর্জন করা যায়।

একই দিন চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের আয়োজনে দিনব্যাপী উপজেলা জুড়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন জেলা প্রশাসক।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম: তাজুল ইসলাম

চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি তানজিয়া রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসকের অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলামসহ উপজেলা দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে সকাল ১১ টায় জেলা প্রশাসক বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের শেখ হাসিনা সরোবরে বৃক্ষরোপন ও মাছের পোনা অবমুক্ত করেন। এছাড়াও কিছমত জাফরাবাদ আশ্রয়ন প্রকল্প-২ এলাকায় শিশু পার্কের উদ্বোধন ও আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, মহামায়া কৃষি ড্রেন নির্মাণ প্রকল্প, উপজেলা ভূমি অফিস ও বঙ্গবন্ধু শিল্পনগরে থানার জায়গায় পরিদর্শন করেন এবং মেধা মননশীল বিকাশে শিক্ষা প্রতিষ্ঠান শিল্প একাডেমিকসমূহকে সাংস্কৃতিক উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...