রবিবার, ২৮ জুন ২০২৬

আমিরাতে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত সম্মেলন অনুষ্ঠিত

আদনান আবির

সংযুক্ত আরব আমিরাতে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে এশায়াত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী।

প্রধান অতিথি বলেন, প্রিয় নবীজির ভালোবাসার পথ ধরে যে সমস্ত মনীষীগণ ইতিহাসের সোনালী আলোয় সমুজ্জ্বল তাদের মধ্যে খলিফায়ে রাসুল (দ.) হযরত গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহু চির স্মরনীয় হয়ে থাকবেন। নবীজির অনুসরণ ও অনুকরণে এমন এক মহান জীবন গড়ে তুলেছেন যা খোদা সন্ধানীদের খোদাপ্রাপ্তির পথ নির্দেশনা দেয়। নবীজিকে অন্তরে লালন করার সুগভীর চেতনা, শরীয়ত ও সুন্নত পালনের অগাধ প্রেরণা। হযরত গাউছুল আজম আজম রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, হে আল্লাহ আমার তরিক্বতকে আরব থেকে আজমে, জ্বীন থেকে ইনসানের মাঝে পৌঁছে দাও। কাগতিয়ার নিভৃত পল্লি থেকে শুরু হওয়া তরিক্বত আজ বিশ্বময় বিস্তৃত। আরব আমিরাতের আজকের এ সম্মেলন হযরত গাউছুল আজম আজম রাদিয়াল্লাহু আনহু এর দোয়ার বাস্তব প্রতিফলন।

তিনি আরও বলেন, এ এমন তরিক্বত যেখানে অশান্ত অন্তরে এনে দেয় কাঙ্খিত শান্তি, অস্থির হৃদয়ে এনে দেয় প্রেমময় উপলব্ধি, গাফেল অন্তরে এনে দেয় মহান আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং নবীজির প্রতি গভীর আদব ও ভালোবাসা। এ তরিক্বতের গভীরে রয়েছে নবীপ্রেমের ভিত্তি আর হযরত গাউছুল আজম আজম রাদিয়াল্লাহু আনহু এর এখলাস ও চোখের পানি। যাঁর মেহনত ও সাধনার বিনিময়ে মানবিক, সহানুভূতিশীল আলোকিত মানুষ তৈরি হচ্ছে, যারা পৃথিবীর যে কোন প্রান্তে যাক না কেন শান্তির বার্তা নিয়ে পৌঁছাবে, মাশাআল্লাহ।

গত শুক্রবার ৮ মার্চ, আমিরাতের আজমানস্থ ইন্টারন্যাশনাল এমিরেটস ক্লাবে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত শাখাসমূহের উদ্যোগে সালানা ওরছে হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু ও ফাতেমায়ে ছানি, জামানার রাবেয়া বসরী, রূহানী আম্মাজান (রহ.) এর পবিত্র ফাতেহা শরীফ উপলক্ষে আয়োজিত বিশাল এশায়াত সম্মেলনে সভাপতিত্ব করেন দুবাই কমিউনিটির জনপ্রিয় প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব মুহাম্মদ হারুন এম. আজাদ। সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ মাহবুবুল আলম বোগদাদী, মাওলানা জাফর আহমদ, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, আলহাজ্ব মুহাম্মদ নুরুল আলম প্রমুখ।

সম্মেলনে আমিরাতের বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি, ভারত, পাকিস্তান, স্থানীয় আরবী এবং বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে সম্মেলনস্থল ছিল কানায় কানায় পূর্ণ। এছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও কাতারের ধর্মপ্রান মুসলমানেরা লাইভে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

মিলাদ ও কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

ইন্দো-প্যাসিফিক নতুন বিশ্বব্যবস্থা: ক্ষমতার রূপান্তর, আঞ্চলিক পরিচয় ও কৌশলগত প্রতিযোগিতা

একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে “ইন্দো-প্যাসিফিক” (Indo-Pacific) ধারণাটি কেবল একটি ভৌগোলিক পরিভাষা নয়; বরং এটি সমসাময়িক বিশ্বব্যবস্থার অন্যতম প্রভাবশালী জিওপলিটিক্যাল মেটা-ন্যারেটিভ-এ পরিণত হয়েছে ৷  যা...

আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন: তারেক রহমানকে শি জিনপিং

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন।শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে...

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে ইকোনোমিক করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়।শুক্রবার (২৬...

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ ২৬ জুন চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য...