সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চকরিয়া থেকে ১৭ টি চোরাই গরু উদ্ধার,আটক ২

চকরিয়া প্রতিনিধি

চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১৭ টি চোরাই গরু উদ্ধার করেছে।

বুধবার রাত ১০ টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের গহীন জঙ্গল থেকে এ গরু গুলো উদ্ধার করা হয়।

ডুলাহাজারা ইউনিয়নের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর জানান,ডুলাহাজারা ইউনিয়নের ৪০ জনের উপরে চিহ্নিত ডাকাতরা এ কাজে জড়িত।তারা কিছু দিন নিষ্ক্রিয় থাকার পর আবার সংঘবদ্ধ হয়ে এ কাজে জড়িত হয়েছে।এদেরকে দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নিলে এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরে আসবে।

উদ্ধারকৃত গরুর মালিক কুমিল্লা জেলার চান্দিনা থানার মাদাইয়া এলাকার আবুল কালাম বলেন,বুধবার বিকালে গরুগুলো কুমিল্লা নিয়ে যাওয়ার সময় ডুলাহাজারা এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে একদল ডাকাত আমার ১৭ টি গরু নিয়ে যায়।এমতাবস্থায় আমি চকরিয়ায় থানায় যোগাযোগ করলে দ্রুত সময়ে পুলিশ অভিযান চালিয়ে আমার গরুগুলো উদ্ধার করতে সক্ষম হয় এবং এ সময় ২ জন ডাকাতকে আটক করা হয়।আমি ওদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন,চুরি হয়ে যাওয়া গরু গুলো উদ্ধার করা হয়েছে।এ সময় গরু চুরির অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা বলেন,সিন্ডিকেট বড়,তারা বিভিন্ন থেকে জায়গা থেকে সাপোর্ট পাচ্ছে।তবে নিয়মিত অভিযান পরিচালনা করলে চুরির তৎপরতা কমে আসবে।

আটককৃত ডাকাতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঢাকিপাড়া এলাকার মিজানুর রহমান ও কক্সবাজারের ঈদগাঁহ এলাকার মোহাম্মদ শাহীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...