সোমবার, ২৪ আগস্ট ২০২৬

সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে  শিক্ষা সামগ্রী বিতরণ ছাত্রলীগ নেতা আতিফের

নিজস্ব প্রতিবেদক

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সুবিধাবঞ্চিত-পথশিশুদের প্রতিষ্ঠান নগরফুল শিক্ষার্থীদের মাঝে “রং তুলিতে আঁকি বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ” চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১ম-৫ম স্থান অর্জনকারীদের মাঝে পুরষ্কার ও সকল প্রতিযোগীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি, কোতোয়ালী থানা ছাত্রলীগের যু্গ্ম-সাধারণ সম্পাদক, মহানগর ছাত্রলীগ নেতা হাসমত খান আতিফ। 

মঙ্গলবার (৫ মার্চ) বিকেল তিনটায় নগরের ডিসি হিলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিদের মাঝে পুরস্কার প্রদানের সময় মহানগর ছাত্রলীগ নেতা হাসমত খান আতিফ বলেন, জ্ঞানভিত্তিক রাজনীতিতে প্রজন্মের সাহস, তারুণ্যের অহংকার, শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের নির্দেশনায় ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সামগ্রিক ইতিবাচক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে সুবিধাবঞ্চিত-পথশিশুদের নিয়ে কাজ করার ক্ষুদ্র প্রয়াস এই আয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার সাহসী অভিযাত্রায় আত্মনিয়োগের মাধ্যমে প্রজন্মের পথচলায় নিরন্তর নিযুক্ত থাকার ইস্পাত-দৃঢ় শপথই আমার সাহস হিসাবে কাজ করে। এই আয়োজনে প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত ও পথশিশু অংশগ্রহণ করে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদান, শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

উপস্থিত ছিলেন- মহানগর ছাত্রলীগ নেতা মাঈন উদ্দিন সোহেল, কোতোয়ালী থানা ছাত্রলীগের গণ-যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ইয়াসির আরফাত রিকু, নগরফুলের সম্মানিত উপদেষ্টা ও জামালখান ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লায়লা শিকদার লিপি, নগরফুলের সম্মানিত মালি জয়ন্ত বড়ুয়া স্যার, ২২নং এনায়েতবাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোহাম্মদ তামিম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ আরিফ উদ্দিন, ২১ নং জামালখান ওয়ার্ড ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মোঃ ফারুক ইসলাম, নওশেদ আলম জিহাদ, তামজিদ শাহরিয়ার ভুবন, অনির্বান পালিত, প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...