রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে নাভিশ্বাস প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানব বন্ধন 

চন্দনাইশ প্রতিনিধি  

চন্দনাইশে তাহের ব্রাদার্সের নির্মাণ – সামগ্রী কারখানার বিষাক্ত বায়ু দূষণ থেকে জীবন রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন  গাছবাড়ীয়া সরকারি কলেজের শিক্ষক -শিক্ষার্থী, কর্মচারী ও এলাকাবাসী। 

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে কলেজের সামনে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে গাছবাড়ীয়া সরকারি কলেজ ও হাশিমপুর মুকবুলিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ১০০ গজের মধ্যে ‘ঠিকাদারী প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স এর নির্মাণ সামগ্রী কারখানা। কারখানায় উচ্চ তাপমাত্রায় ডাষ্ট, বিটুমিন ও পাথর মিশিয়ে তৈরি করা হয় সড়ক কার্পেটিংয়ের কাচামাল যা অন্যান্য ঠিকাদারি প্রতিষ্ঠান কে সরবরাহ করে। বিটুমিনের ধোঁয়া ও ধূলাবালিতে পাশ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার মানুষের জীবন অতিষ্ঠ। অনেক ছাত্রছাত্রী, কর্মচারী, শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকজন শিক্ষক তীব্র মাথাব্যাথায় আক্রান্ত হয়েছেন। এহেন পরিবেশদূষণ জনস্বাস্থ্যের জন্য প্রচন্ড হুমকিস্বরূপ; আইনবিরোধী ও বাংলাদেশের সংবিধানবিরোধী। অতি সত্বর কারখানা বন্ধ করে মানুষের জীবন বাঁচানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানান বক্তারা।

গাছবাড়ীয়া সরকারি কলেজের রসায়ন বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আনিসুজ্জামান বলেন, কারখানার ধোঁয়া ও ধুলাবালিতে ভয়ংকর ক্ষতি কারক ধাতু, সীসা, ক্যাডমিয়াম এর উপস্থিতি রয়েছে যার ফলে প্রাথমিক ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হওয়া, শ্বাসকষ্ট, মাথাব্যথা, এজমা, ব্রংকাইটিস এবং দীর্ঘমেয়াদে কিডনি ও ফুসফুসের মারাত্মক ক্ষতি এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে।

এ ব্যাপারে তাহের ব্রাদার্স এর ওই প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক প্রকৌশলী আমির হামজা ক্ষতির দায় স্বীকার করে বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে বলেও জানান তিনি ।

মানববন্ধনে অন‍্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাছবাড়ীয়া সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে এম আতিকুর রহমান রহমান, সহকারী অধ্যাপক যথাক্রমে, বাংলা বিভাগের হাসান সরওয়ার, জীব বিজ্ঞান বিভাগের প্রদীপ কুমার দেব, পদার্থ বিজ্ঞান বিভাগের সাফায়ত হোসেন।

কলেজ ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম সিকদার বাবু, যুগ্ম আহবায়ক সাফাতুন নুর সাফা চৌধুরী, আরিফুল ইসলাম প্রমুখ। এ সময় পাশ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান হাশিমপুর মকবুলিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

আরও পড়ুন

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...