শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীতে গোসল করতে নেমে যুবলীগ নেতার অবৈধভাবে উত্তোলনকৃত বালুর গর্তের পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড নতুন হাটের উত্তর পাশে নদী থেকে উত্তোলনকৃত বালুর গর্ত থেকে স্থানীয়রা দুই ভাইয়ের লাশ উদ্ধার করে।

মারা যাওয়া শিশুরা হলেন, পুরানগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড উত্তর পুরানগড় কালিনগর এলাকার প্রবাসী আব্দুল মোনাফের দুই ছেলে কামরুল হাসান মিশকাত (১২) ও ওমর ফারুক মিসবাহ (১০)। মিশকাত বাজালিয়া রাইজিং স্টার স্কুলে পঞ্চম শ্রেণি ও মিসবাহ পুরানগড় শাহ সরফুদ্দিন দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখায় অধ্যয়নরত।

স্থানীয়দের অভিযোগ, চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাক আহমদ নামে এক ব্যক্তি ঘটনাস্থল থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে এমন গভীর গর্তের সৃষ্টি করেছেন।

শিশুদের মা ফাতেমা সোলতানা মুক্তা বলেন, স্কুল ও মাদ্রাসা শেষ করে দুপুরে আমার সন্তানরা প্রতিদিনের মতো বাড়ির পার্শ্ববর্তী দুই বন্ধুকে নিয়ে সাঙ্গু নদীতে গোসল করতে যায়। বিকেল সাড়ে তিনটার দিকেও ঘরে না ফেরায় খোঁজ করতে থাকি। পরে স্থানীয় এক ব্যক্তি নদীতে আমার ছেলের স্যান্ডেল ভেসে উঠতে দেখে নদীর মধ্যে সৃষ্ট বালুর গর্তের পানিতে নেমে প্রথমে ছোট ছেলে মিসবাহ’র লাশ উদ্ধার করে। পরে জাল দিয়ে বড় ছেলেও ওই গর্ত থেকে মৃত্যু অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আমার স্বামী প্রবাসে থাকে। আমার একটি ছোট কন্যা সন্তান হয়েছে। এখন আমি কি নিয়ে বাঁচবো এবং তাদের বাবাকে কি জবাব দিব? এ কথা বলতে বলতে শিশুদের মা বেহুঁশ হয়ে যায়।

সরজমিন পরিদর্শন গেলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসীর সাথে আলাপকালে জানা যায়, যুবলীগ নেতা মোস্তাক আহমদ কয়েক মাস ধরে ড্রেজার মেশিন বসিয়ে ঘটনাস্থল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীতে বিশালাকৃতির চোরা গর্তের সৃষ্টি হয়। ওই গর্তের পানিতে ডুবে দুই সহোদর মারা যান।

অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা মোস্তাক আহমদ বলেন, আমি এক সময় ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করতাম, তবে এখন করি না। ঘটনাস্থল থেকে তিনি নন, বাজালিয়া ইউনিয়ন এলাকার মোস্তাক নামে আরেক ব্যক্তি বালু উত্তোলন করে তার উপর দোষ চাপাচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।

পুরানগড় ইউনিয়ন (ইউপি)পরিষদের চেয়ারম্যান আ.ফ.ম মাহাবুবুল হক সিকদার সাঙ্গু নদী থেকে উত্তোলনকৃত বালুর গর্তের পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুদের পরিবার অভিযোগ দিলে তার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ না দিলে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

আরও পড়ুন

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...