শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে মুঠোফোনে ডেকে নিয়ে যুবককে মারধর, হাসপাতালে মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির কাঞ্চননগরে মারধরের ঘটনায় মো. সাদ্দাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে চট্টগ্রাম আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত যুবক ওই ইউনিয়নের মানিকপুর গ্রামের মনু তালুকদার বাড়ির জনৈক সিরাজুল ইসলামের পুত্র।

এ ঘটনায় সোমবার (৪ মার্চ) নিহতের মা রোকেয়া বেগম বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা করেছেন।

জানা যায়, ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত সাড়ে ১০টার দিকে সাদ্দামকে ফোন করে কে বা কারা ডেকে নিয়ে যায়। পরে রাত ৩টার দিকে স্থানীয় ছমুরহাট বাজারের উত্তর পাশে সংসার টিলা এলাকায় খালপাড়ে স্থানীয়রা তার চিকিৎকার শুনে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরককরী হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে আইসিইউ সুবিধার জন্য আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মুহাম্মদ নুরুল হুদা বলেন, মারধরের ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাঞ্চননগরের যুবক সাদ্দাম। সেখানে তার মৃত্যু ঘটে। ইতিমধ্যে মরদেহ উদ্ধার করর ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ৮ জনকে সন্দেহজনক এবং ১২/১৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

আরও পড়ুন

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...