শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে মো: ওমর সালেহীন (২৪) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজি যাত্রী মো: শামীম এবং মুকুল চন্দ্র তনচংগ্যা নামে দুই জন আহত হয়েছেন।

রবিবার (৩ মার্চ) দুপুর ৩ টা দিকে উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকাধীন ত্রিপুরাছড়ি পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মো: ওমর সালেহীন রাঙামাটি সরকারি কলেজে গনিত বিষয়ে চতুর্থ বর্ষে  অধ্যয়নরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ফেনি জেলার সোনাগাজী লালপুর ভোর বাজার হলেও তাঁর পিতার কর্মসূত্রে তিনি কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি এলাকায় বসবাস করতেন। তাঁর পিতা আবু তাহের কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী।

কাপ্তাই থানার ওসি মো: আবুল কালাম জানান, বেলা ৩ টা.৫ মিনিটে এ সড়ক দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরোও ২ জন আহত হয়েছে।

তিনি আরোও বলেন, ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক  চালক ট্রাকটি নিয়ে পলাতক রয়েছে। তাদের ধরার অভিযানে আছেন পুলিশ।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি জানান, ওমর সালেহীনকে  হাসপাতালের আনার আগেই মৃত্যু ঘটে। এছাড়া আহত বাকি দুইজনকে হাসপাতালের প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...