মঙ্গলবার, ১২ মে ২০২৬

দুই প্রতিমন্ত্রী পেয়ে দক্ষিণ চট্টগ্রামে আনন্দের বন্যা

নিজস্ব প্রতিবেদক

নতুন বর্ধিত মন্ত্রী সভায় ওয়াসিকা আয়শা খান এমপিকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপিকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী করায় দক্ষিণ চট্টগ্রাম জুড়ে আনন্দের বন্যা বইছে।

সন্ধ্যায় শপথ বাক্য পাঠ করার পর থেকে তাঁদের স্ব স্ব নির্বাচনী এলাকাসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের পক্ষ থেকে মানুষের মাঝে মিষ্টি বিতরণ শুরু হয়।

বর্তমান মন্ত্রিসভায় চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক সংরক্ষিত সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খানসহ মোট সাতজন প্রতিমন্ত্রী আগামী পাঁচ বছরের জন্য শপথ নিয়েছেন।

এমন খবরে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়ব বলেন, চট্টগ্রাম থেকে প্রথম কোন নারী অর্থ প্রতিমন্ত্রী হিসেবে বাংলাদেশের মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন। এটি মাইলফলক হয়ে থাকবে। যা উত্তর-দক্ষিণ না, পুরো চট্টগ্রামবাসীর জন্য গর্বের।

কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য সাবরিনা চৌধুরী বলেন, চট্টগ্রাম থেকে একজন নারী মন্ত্রিসভায় গেছেন এটা আমাদের জন্য গৌরবের। বিশেষ করে ওনার মতো একজন যোগ্যতাসম্পন্ন নারী মন্ত্রিসভায় সুযোগ পাওয়ায় আমাদের আনন্দের মাত্রাটা একটু বেশি।

জানা যায়, ওয়াসিকা আয়শা খান বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক। তিনি বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় প্রেসিডিয়ামের প্রাক্তন মেম্বার আতাউর রহমান খান কায়সারের সুযোগ্য সন্তান।

ওদিকে, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি চট্টগ্রাম ১৪ চন্দনাইশ (সাতকানিয়া আংশিক) আসন থেকে টানা তিনবার এমপি হয়ে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে।

এর আগে তিনি ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এর পূর্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সদস্যের দায়িত্ব পালন করেছিলেন নজরুল।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এতে বলা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি সাতজনকে সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আহত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে সাংসদ এরশাদ উল্লাহ

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা মো....

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

আরও পড়ুন

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল শুধু একজন কবিয়াল ছিলেন না। তিনি ছিলেন সমাজ-সভ্যতা বদলানোর একজন গভীর পর্যবেক্ষক। বাঙালির জাতি সত্তা...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার।তিনি বলেন, নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ,...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ আইয়ুব আলীকে (৫৫) হত্যা এবং অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা চেতনানাশক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে...

চট্টগ্রামের কোতোয়ালীতে দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশে তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১০ মে)...