সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ পরিবার পুড়ে ছাই

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় আগুনে পুড়ে ১৩ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে ।ফলে আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় আনুমানিক ৫০ লক্ষ টাকা।

শুক্রবার (১ মার্চ) ভোর রাত ৪ টার দিকে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নয়াপাড়ায় (হাজির পাড়া) এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে ।বসতঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে ।

চকরিয়া ফায়ার সার্ভিসের বরাদ্দ দিয়ে জানা যায়,বসতঘরের আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।তবে ফায়ার সার্ভিসের সদস্যরা যেতে যেতে বসতঘর গুলো ঘনবসতি হওয়ায় আগুনে পুড়ে চাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পক্ষে থেকে দলিলুর রহমান বলেন,আমরা ১৩ টি পরিবার এখানে বসবাস করি।আজ ভোর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে আমাদের বসতঘর গুলো পুড়ে আমাদের সব শেষ হয়ে যায়।আমরা এখন নি:স্ব হয়ে গেছি।

পূর্ব ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহানা মুন্না বলেন,যাদের বাড়ি আগুন পুড়ে ছাই হয়ে গেছে তারা অতি গরীব ও অসহায়।তাই তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন,আগুনে পুড়ে যাওয়া বসতঘর গুলো পূর্ণবাসনের যাওয়া উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে।এছাড়া তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে এসে অসহায় ও গরিব পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...