শনিবার, ৮ আগস্ট ২০২৬

ওয়াসিকা আয়শা খান অর্থ প্রতিমন্ত্রী, নজরুল ইসলাম শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হচ্ছেন

জে. জাহেদ, সিনিয়র প্রতিবেদক

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে যে সরকার গঠন করেছে সে সরকারের সম্প্রসারিত নতুন মন্ত্রীসভায় শপথের জন্য ডাক পেয়েছেন চট্টগ্রামের ওয়াসিকা আয়শা খান এমপি ও নজরুল ইসলাম চৌধুরী এমপি।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১০ টায় মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুব হোসেন দুই এমপিকে ফোন করে শুক্রবার সন্ধ্যা ৭ টায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আমন্ত্রণ জানান।

বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন চট্টগ্রাম-১৪ আসনের (সাতকানিয়া আংশিক) সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী।

নতুন বর্ধিত মন্ত্রী সভায় ওয়াসিকা আয়শা খান এমপিকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপিকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে শপথের আহ্বান জানান মন্ত্রী পরিষদ সচিব।

জানা যায়, ওয়াসিকা আয়শা খান বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক। তিনি বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় প্রেসিডিয়ামের প্রাক্তন মেম্বার আতাউর রহমান খান কায়সারের সুযোগ্য সন্তান।

ওদিকে, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি চট্টগ্রাম ১৪ চন্দনাইশ (সাতকানিয়া আংশিক) আসন থেকে টানা তিনবার এমপি হয়ে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে।

প্রসঙ্গত, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১১ জানুয়ারি শপথ নেয় নতুন মন্ত্রিসভা। এতে অভিজ্ঞ ও নতুন মুখ নিয়ে ৩৭ জন সদস্য জায়গা পান।

সংসদে ৪৮ সংরক্ষিত নারী সদস্যের মনোনয়ন দিয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আর বিরোধী দল জাতীয় পার্টি দিয়েছিল দুজনকে। তাঁদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সবশেষ বুধবার (২৮ ফেব্রুয়ারি) তাঁদের শপথ অনুষ্ঠিত হয়েছে।

বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন। ৩৭ সদস্যের এই মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেই। এখনও দুটি মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী দেয়া হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।তিনি বলেন, নদী দূষণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...