মঙ্গলবার, ১২ মে ২০২৬

শিগগরই মন্ত্রিসভার আকার বাড়ছে, যুক্ত হতে পারে ৮ নতুন মুখ

চট্টগ্রাম নিউজ ডটকম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠনের দুই মাস না পেরোতেই আবারও সম্প্রসারিত হচ্ছে মন্ত্রিসভার কলেবর।

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়াবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভার আকার আরও বাড়ছে। মন্ত্রিসভায় যারা যুক্ত হবেন আগামীকাল শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন তারা।

তবে কারা আসছেন নতুন মন্ত্রিসভায় এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বার্তা দেয়নি মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর দৈনন্দিন কর্মসূচি থেকে জানা যায়, শুক্রবার বঙ্গভবনে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

গুঞ্জন চলছিল দু-একদিনের মধ্যে বাড়ছে মন্ত্রিসভার আকার। নতুন করে যুক্ত হতে পারে সাত থেকে আট নতুন মুখ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এমন ইঙ্গিতও দিয়েছেন মন্ত্রিসভার একজন সদস্য। অবশেষে রাতেই বিশ্বস্ত সূত্র জানায়, নতুন মুখদের শপথের কথা।

জানা গেছে, আরও একজন পূর্ণমন্ত্রী, চারজন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী যোগ হতে পারেন মন্ত্রিসভায়। যদিও কারা এই নতুন মুখ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের দায়িত্ব গ্রহণের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রাথমিক প্রস্তুতি নিয়েছে বলেও শোনা যাচ্ছে।

মন্ত্রিসভা আকার বাড়ার বিষয়ে এখনও কিছু জানেন না বলেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি জানান, তার কাছে এমন কোনো সংবাদ নেই। তিনি জানার পর বিস্তারিত বলতে পারবেন।

সরকারি বিভিন্ন সূত্রে জানা গেছে, বর্তমান মন্ত্রিসভার দু-একজন সিনিয়র মন্ত্রীর দফতর পরিবর্তন হতে পারে। এ ছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের মধ্যে থেকেও তিন-চারজন আসতে পারেন।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১১ জানুয়ারি শপথ নেয় নতুন মন্ত্রিসভা। এতে অভিজ্ঞ ও নতুন মুখ নিয়ে ৩৭ জন সদস্য জায়গা পান। মন্ত্রিসভার আকার আরও বাড়ার বিষয়ে শুরু থেকেই আলোচনায় রয়েছে। শোনা যাচ্ছিল, সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্যদের নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভার সদস্য বাড়বে।

সংসদে ৪৮ সংরক্ষিত নারী সদস্যের মনোনয়ন দিয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আর বিরোধী দল জাতীয় পার্টি দিয়েছিল দুজনকে। তাদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সবশেষ বুধবার (২৮ ফেব্রুয়ারি) তাদের শপথ অনুষ্ঠিত হয়েছে।

বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন। ৩৭ সদস্যের এই মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেই। এখনও দুটি মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী দেয়া হয়নি। এর মধ্যে শ্রম ও কর্মসংস্থান এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে দুজন নারী সদস্যকে অন্তর্ভুক্ত করার কথা আলোচনায় রয়েছে।

বর্তমান মন্ত্রিসভায় বড় বড় বেশ কিছু মন্ত্রণালয়ে একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেয়া হয়েছে। এসব মন্ত্রণালয়ে আগে একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা উপমন্ত্রী ছিলেন।

সূত্র বলছে, সংরক্ষিত নারী আসনে নির্বাচিত একজনকে অর্থ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হতে পারে। ওই নারী সদস্য এবার দ্বিতীয় দফায় সংরক্ষিত আসনে সদস্য নির্বাচিত হয়েছেন।

পরিকল্পনা মন্ত্রণালয়েও একজন প্রতিমন্ত্রী দেয়া হতে পারে। আগের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন শামসুল আলম। স্থানীয় সরকার মন্ত্রণালয়েও একজন প্রতিমন্ত্রী কিংবা উপমন্ত্রী দেয়া হতে পারে। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী কিংবা উপমন্ত্রী দেয়ার সম্ভাবনা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়েও একজন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর দায়িত্ব দেয়া হতে পারে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর পাশাপাশি একজন পূর্ণ মন্ত্রী দেয়া হয়েছে বরাবরই। এবার এখন পর্যন্ত প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক একাই দায়িত্ব সামলাচ্ছেন। এই মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী কিংবা বিভাগ ভাগ করে আরেকজন প্রতিমন্ত্রী নিয়োগের বিষয়টি আলোচনায় রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আহত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে সাংসদ এরশাদ উল্লাহ

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা মো....

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

আরও পড়ুন

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদই কারো জন্য চিরকাল সংরক্ষিত থাকে না।তিনি বলেন,...

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সেমিনার ও আলোচনা সভা।‘Hidden No More: Finding the Undiagnosed, Supporting...

নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশের সঙ্গে জনগণের আস্থার সম্পর্ক তৈরি হলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে। দলীয় নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী তারা পরিচালিত হবেন। কোনও...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে এক নারী, তাঁর তিন সন্তান ও নারীর ভাইসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়...