নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিশুর নাম সোহেল (৫)। সে ক্যাম্পের ৮১ নং ক্লাস্টারের আজিজুল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।
তিনি বলেন, ভোরে দগ্ধ আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বিস্ফোরণে তার শ্বাসনালীতে পুড়ে গিয়েছিল।
