বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

স্বাস্থ্যসেবায় এক অনন্য দৃষ্টান্ত এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম

মোহাম্মদ রিয়াদ হোসেন

যাত্রা শুরুর পর থেকেই চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে নিজেদেরকে অগ্রগামী হিসেবে প্রতিষ্ঠা করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম।

তাদের অত্যাধুনিক সকল সুযোগ-সুবিধার মাধ্যমে ‘স্টেট অব দ্য আর্ট’ মানের সেবা এবং দক্ষ ও বিশেষজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে চট্টগ্রামবাসীকে সেবা দিয়ে যাচ্ছে। হাসপাতালটি ইতোমধ্যে প্রথমবারের মতো অ্যাওয়েক ক্র্যানিওটোমি সার্জারি, বোন ম্যারো ট্র্যান্সপ্ল্যান্টেশন, বাইল্যাটেরাল নী রিপ্লেসমেন্ট সার্জারি, বোটক্স ব্যবহার করে সার্ভিক্যাল ডিসটোনিয়া, স্ট্রোক থ্রোম্বলোসিস প্রসিডিওর, ব্রেইন টিউমার রিমুভ্যাল সার্জারি, থোরাসিক এন্ডোভাসক্যুলার অ্যারোটিক রিপেয়ার (টিইভিএআর) প্রসিডিওর, ভার্টিব্রা জোড়া লাগানোর ক্ষেত্রে এম আই এস (মিনিম্যালি ইনভ্যাসিভ সার্জারি) এবং পেডিয়াট্রিক কার্ডিওলজি প্রসিডিওর সহ বেশকিছু মাইলফলক অর্জন করেছে।

আরও পড়ুন মিরসরাইয়ে সহস্রাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা

হৃদরোগে আক্রান্ত শিশুদের স্বাস্থ্যকর ও সুন্দর ভবিষ্যত নিশ্চিতে নতুন আশার আলো যোগাচ্ছে । সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের জন্য একটি স্বল্প খরচের প্যাকেজের আওতায় পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস (পিডিএ) ডিভাইসগুলো বসিয়ে এই শিশুদের জীবন পরিবর্তনে কাজ করে যাচ্ছে হাসপাতালটি।

এছাড়াও, বিনামূল্যে সুবিধাবঞ্চিত শিশুদের ঠোঁট ও তালু কাটার চিকিৎসা দিচ্ছে হসপিটালটি । দক্ষ চিকিৎসকমন্ডলীর সার্বিক তত্ত্বাবধানে ক্লেফট প্যালেটসহ সকল এইসকল শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে হাসপাতালটি।

যেকোনো ধরনের ইমার্জেন্সি বা দুর্ঘটনার সর্বোত্তম ও আধুনিক চিকিৎসা প্রদান করতে রয়েছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর ইমার্জেন্সি, ট্রমা ও ক্রিটিকাল কেয়ার সেন্টার। স্ট্রোক কিংবা কার্ডিয়াক ইমার্জেন্সিতেও ২৪ ঘণ্টা সার্ভিস দিয়ে থাকে হাসপাতালটি।

আরও পড়ুন সুযোগ পেলে চিকিৎসায় উদাহরণ সৃষ্টি করবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

ভাঙ্গা মেরুদণ্ডের চিকিৎসায় আধুনিক সার্জারিতে সাফল্য অর্জন করেছে । এমআইএস (মিনিম্যালি ইনভেসিভ সার্জারি) পদ্ধতিতে সফলভাবে ভাঙ্গা মেরুদণ্ড জোড়া লাগানোর চিকিৎসা প্রদান করা হচ্ছে। এ পদ্ধতিতে রোগীর শরীরে মাত্র ২ সেন্টিমিটারের ছোট ছিদ্র করে সার্জারি সম্পন্ন করা হয়ে থাকে। এভারকেয়ার হসপিটাল একইসাথে স্পাইন ইনজুরি, স্পাইনাল টিউমার পিএলআইডি, হেড ইনজুরি, ব্রেইনের বিভিন্ন অপারেশন, স্ট্রোক অপারেশন, পেডিয়াট্রিক নিউরোসার্জারি সহ অন্যান্য নিউরো সার্জিক্যাল সেবা দিয়ে যাচ্ছে।

ক্যান্সার চিকিৎসার অগ্রগতিতে চট্টগ্রামে সর্বপ্রথম কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টার চালু করেছে। কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টারটি নিঃসন্দেহে চট্টগ্রামবাসীর জন্য অভাবনীয় এক উপহার। রোগীরা এখানে মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, হেমাটোলজি, পেইন-পেলিয়্যাটিভ কেয়ার ইত্যাদি সেবা পেয়ে থাকেন।ক্যান্সার চিকিৎসায় স্টেম সেল প্রতিস্থাপন একটি যুগান্তকারী প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় রোগীর দেহ থেকে স্টেম সেল সংগ্রহ করে হাই-ডোজে কেমোথেরাপি প্রদান করা হয় এবং পরবর্তীতে সংগৃহীত স্টেম সেলগুলো পুনঃস্থাপন করা হয়৷ দেশের বাইরে চিকিৎসা নিতে যাওয়া মানুষের ভাষাসংক্রান্ত জটিলতা, অপরিচিত স্বাস্থ্যসেবা প্রদান ব্যবস্থা ও দীর্ঘ অপেক্ষা মেটাতে বর্তমানে এই অটোলোগাস স্টেম সেল প্রতিস্থাপনও সফলভাবে সম্পন্ন করেছে । ডায়াবেটিক রোগীদের পায়ের যত্ন নিশ্চিতে রয়েছে ডায়াবেটিক ফুট ক্লিনিক, শ্বাসযন্ত্রের যত্নে রয়েছে হাঁপানি এবং সিওপিডি ক্লিনিক, জয়েন্টের অবস্থা নির্ণয় ও চিকিৎসায় রয়েছে জয়েন্টস ক্লিনিক এবং নারীদের স্তন ক্যান্সার মোকাবেলায় রয়েছে ব্রেস্ট ক্লিনিক। এই ক্লিনিকগুলোতে ম্যামোগ্রাম, বায়োপসির মতো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, অভিজ্ঞ সার্জন ও অনকোলজিস্টদের সাথে পরামর্শ এবং সার্জিক্যাল ও নন-সার্জিক্যালসহ বিভিন্ন চিকিৎসাসেবার পরামর্শ প্রদান করা হয়।

নিয়মিত হেলথ চেক-আপের গুরুত্ব বিবেচনায় রেখে বেশকিছু স্বাস্থ্য পরীক্ষা প্যাকেজ রয়েছে । বিশেষ মূল্য ছাড়ে নারী ও পুরুষদের জন্য আলাদা বেসিক ক্যান্সার স্ক্রিনিং, নারী ও পুরুষদের জন্য আলাদা পার্সোনালাইজড ক্যান্সার স্ক্রিনিং, চাইল্ড হেলথ, ওমেন হেলথ, হার্ট চেক, ফেস্টিভ হেলথ, নারী ও পুরুষের জন্য আলাদা প্লাটিনাম প্যাকেজ এবং গর্ভবতী নারীর হেলথ চেক প্যাকেজে দেওয়া হচ্ছে বিশেষায়িত স্বাস্থ্য পরীক্ষা সুবিধা।

আরও পড়ুন : স্বাস্থ্যখাতকে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন

৩০টি হাসপাতাল, ১৬টি ক্লিনিক, ৮২টি ডায়াগনস্টিক সেন্টার এবং দুটি ব্রাউনফিল্ড অ্যাসেটস এই প্রতিষ্ঠানের পোর্টফোলিও’র অন্তর্ভুক্ত। দেশের উদীয়মান বাজারে একটি সিস্টেম্যাটিক স্বাস্থ্যসেবা তৈরি করতে প্রায় ১১ হাজার কর্মী নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। এভারকেয়ার হেলথ ফান্ড-এর মালিকানাধীন একটি প্রতিষ্ঠান এভারকেয়ার, যা উদীয়মান বাজারে ১ বিলিয়ন মার্কিন ডলার সমতুল্য রাইজ ফান্ডস পরিচালিত স্বাস্থ্যসেবা তহবিল, যা বৈশ্বিক বিকল্প সম্পদ ব্যবস্থাপক টিপিজি’র প্রভাব বিনিয়োগের একটি প্ল্যাটফর্ম। এভারকেয়ার স্বাস্থ্য তহবিল বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনৈতিক উন্নয়ন সংস্থা এবং বিশ্বের অন্যান্য প্রভাবিত বিনিয়োগকারীদের সমন্বয়ে গঠিত একটি প্রতিষ্ঠান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

দাফনের ২৩ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে যুবকের লাশ উত্তোলন 

চট্টগ্রামের মিরসরাইয়ে দাফনের ২৩ দিন পর আদালতের নির্দেশে এয়ার আহমদ (৪৫) নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে।সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার...

লংগদুতে মৃত হাতির শুঁড়-পা কেটে নিল দুর্বৃত্তরা

রাঙামাটির লংগদু উপজেলায় মারা যাওয়া একটি বন্য হাতির শুঁড় ও পায়ের কিছু অংশ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার গভীর রাতে এ ঘটনা...

চবিতে ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম কেন্দ্রীয় মন্দির ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার...