সোমবার, ২৭ জুলাই ২০২৬

র‍্যাবের পৃথক অভিযানে সাড়ে ৮৮ লাখ ইয়াবাসহ গ্রেফতার ৯

চট্টগ্রামে র‍্যাবের পৃথক অভিযানে ২৯ হাজার ৪ শত ৭৫ পিস ইয়াবাসহ ৯ মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি করে ট্রাক,পিকআপ এবং মোটরসাইকেলও জব্দ করা হয়।

শুক্রবার (১৩ আগস্ট) নগরীর কর্ণফুলী,বাকলিয়া এবং সীতাকুন্ড থানায় এলাকায় ৪ টি সাড়াশি অভিযানে ২৯,৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৯ জনকে গ্রেফতার করা হয়। ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৮৮ লক্ষ ৫০ হাজার টাকা।

আটকৃতরা হলেন — মো. সিজ্জিল মিয়া (৩৩), শম্পা আক্তার শারমিন (২৮), জাহাঙ্গীর হোসেন রুবেল (২৭), মো. হৃদয় জয় রানেল (১৮), মো. ওয়াহিদ (২১), মো. আলী আকবর (২৪), মো. বেলাল উদ্দিন (৫৫), মো. জালাল উদ্দিন (৫৮) ও মো. আব্দুল কুদ্দুছ (৩৫)।

শনিবার (১৪ আগস্ট) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

র‌্যাব জানায়, শুক্রবার বিকেল ৫ টায় কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৬ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। এছাড়া একই এলাকায় পৃথক এক অভিযানে ৬ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়।

অপরদিকে রাত ১১টায় নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি পিক আপসহ ২ জনকে আটক করা হয়। অন্যদিকে সীতাকুণ্ড থানার ভাটিয়ারী এলাকায় অভিযানে ৬ হাজার ৬৬৫ পিস ইয়াবা ও একটি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, অভিযানে আটক ৯ মাদক কারবারি ও উদ্ধার ইয়াবাসহ সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য মহানগর এবং জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...